রাজবাড়ী গোয়ালন্দে এক সাথে তিনটি সন্তান জন্ম দিলেন গৃহবধূ আরজিনা বেগম (৩০)।ফরিদপুর আল জারা স্পেশালাইজড হসপিটালে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে তিনটি সন্তানের মা হলেন। আরজিনা বেগম হল দৌলতদিয়া ২ নং ওয়ার্ড মসজিদ শেখের পাড়ার মোঃ মফিজ মন্ডলের স্ত্রী।
বুধবার ৪ মার্চ সকাল ১০ টার সময় মুঠোফোনে বিষয়টি নিশ্চিত করেন আরর্জিনার স্বামী মফিজ মন্ডল। একই সাথে তিনটি বাচ্চা জন্ম দেওয়ায় হসপিটালে উৎসব জনতারা এক নজর বাচ্চা তিনটি দেখার জন্য ভিড় জমাচ্ছে। বর্তমানে বাচ্চা সহ গৃহবধূ আরজিনা বেগম হসপিটালে প্রসূতি বিভাগ রয়েছেন।
জানা যায়- প্রসব বেদনা শুরু হলে গৃহবধূ আরজিনা বেগমকে সোমবার০২মার্চ ফরিদপুর আল- জারা স্পেশালাইজড হসপিটালে ভর্তি হন।সেখানে কর্মরত চিকিৎসকেরা পরীক্ষা-নিরীক্ষা করে ওই দিনেই সফলভাবে সিজারিয়ান অপারেশন সম্পন্ন করা হয়। সেই সাথে সুস্থ শরীরের এক এক করে তিনটি ফুটফুটে নবজাতক প্রসব করেন গৃহবধূ আর্জিনা বেগম। বর্তমানে মা সহ বাচ্চারা সুস্থ আছেন।এখনো তাদের কোন নাম রাখা হয়নি।
মুঠোফোনে নবজাতকের মা আরজিনা বেগম বলেন,, আল্লাহ আমার তিনটি বাচ্চা দিয়েছে আমি এতে অনেক খুশি। তবে তিনটি বাচ্চার বুকের দুধে হচ্ছে না।একটু সরকারি ভাবে সহযোগিতা পেলে বাচ্চাদের ভালোভাবে দুধ খাওয়াতে পারতাম।তাছাড়াও সরকারি সহযোগিতা পেলে আমার সংসারের উপর থেকে কিছুটা খরচ কমতো।
নবজাতকের পিতা মফিজ মন্ডল বলেন,, আল্লাহু তাকে একসাথে তিনটি বাচ্চার পিতা বানিয়েছেন বলে তিনি খুবই খুশি। তিনি সামান্য একজন কৃষক। কৃষি কাজ করেই তার সংসার চলে।তিনটি বাচ্চা হয় তার অনেক খরচ অনেক বেড়ে গেছে। তিনটি বাচ্চা এক সাথে ভরণ পোষণ করতে অনেক খরচ। তবে সরকারিভাবে কোন সহযোগিতা পেলে তার পরিবারের উপর কিছুটা চাপ কমতো।
পড়ুন : গোয়ালন্দে বৃদ্ধের বিরুদ্ধে প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগ


