বিজ্ঞাপন

জামালপুরে বকশীগঞ্জে সীমান্তবর্তী এলাকায় বিজিবির অভিযানে ২০ কেজি ভারতীয় জিরা উদ্ধার!

জামালপুরের বকশীগঞ্জে চোরাচালান বিরোধী অভিযানে ২০ কেজি ভারতীয় জিরা উদ্ধার করেছে ৩৫ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শনিবার (৭ মার্চ) সকাল ১০ টার দিকে জামালপুর ৩৫ বিজিবি ব্যাটালিয়নের আওতাধীন কামালপুর বিওপির বিজিবির সদস্যরা অভিযান চালিয়ে ১০৮৬ পিলারের কাছ থেকে পরিত্যক্ত অবস্থায় এসব জিরা উদ্ধার করে।
ধানুয়া কামালপুর বিজিবি জানায়, বিজিবির নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে খবর পেয়ে ধানুয়া কামালপুর সীমান্তের ১০৮৬ পিলারের কাছে চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করেন কামালপুর বিওপির বিজিবির সদস্যরা। অভিযানের সময় মালিক বিহীন ভারতীয় ২০ জিরা উদ্ধার করা হয়। এসময় কাউকে আটক করতে পারেন নি বিজিবি।
জামালপুর ৩৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল হাসানুর রহমান জানান, জিরা গুলো উদ্ধারের পর জব্দকৃত জিরা রৌমারী শুল্ক কার্যালয়ে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে। সীমান্তে চোরাচালান বন্ধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

বিজ্ঞাপন

ইমি/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন