বিজ্ঞাপন

মাদারীপুরে বিএনপি নেতাকে প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন

মাদারীপুরে প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন বাংলাদেশ সড়ক পরিবহন বাস মালিক সমিতির কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি, জেলা বাস মালিক সমিতির সভাপতি এবং জেলা বিএনপির জ্যেষ্ঠ সদস্য তোফাজ্জেল হোসেন সান্টু খান।

বিজ্ঞাপন


শনিবার (৭ মার্চ) বিকেলে মাদারীপুর পৌর শহরের ডিসি ব্রিজ এলাকায় তার নিজ কার্যালয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে তোফাজ্জেল হোসেন সান্টু খান অভিযোগ করে বলেন, দীর্ঘদিন ধরে কামরুল হাসান টুসু কিশোর গ্যাং লিডার কাওসারকে দিয়ে শহরের বিভিন্ন এলাকায় মারামারি ও হানাহানির ঘটনা ঘটাচ্ছেন। তিনি দাবি করেন, নিষিদ্ধ কার্যক্রম আওয়ামী লীগ সরকারের সময় টুসু খন্দকার ও শাজাহান খানের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ছিলেন।


তিনি আরও বলেন, “কিশোর গ্যাং লিডার কাওসার তার গ্রুপ ও ছেলেকে নিয়ে দেশীয় অস্ত্রসহ ডিসি ব্রিজ এলাকায় এসে মহড়া দিয়েছে। আমার অনুপস্থিতিতে তারা আমাকে প্রাণনাশের হুমকি দিয়েছে।” তার অভিযোগ, কাওসার ও তার গ্রুপকে অর্থের যোগান দিচ্ছেন আওয়ামী লীগ সমর্থক টুসু খন্দকার।


সান্টু খান বলেন, “২০২৪ সালের জুলাই আন্দোলনের সময় মাদারীপুরের ডিসি ব্রিজ এলাকা থেকে আমরা আন্দোলনে সক্রিয় ভূমিকা রেখেছিলাম। আন্দোলন দমাতে পুলিশ আমাকে গ্রেফতার করেছিল। পরে ৫ আগস্টের পর আমি জামিনে মুক্তি পাই। অন্যদিকে, টুসু খন্দকার ৫ আগস্টের আগে শাজাহান খানের সঙ্গে আন্দোলনকারীদের বিপক্ষে অবস্থান নিয়েছিলেন।”
তিনি এ ঘটনায় প্রশাসনের কাছে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান।


এ বিষয়ে মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, অভিযোগের ভিত্তিতে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

পড়ুন- দীর্ঘ ১৭ বছর পরে একসাথে ১০ হাজার মানুষকে ইফতার করালেন সংসদ সদস্য

দেখুন- রংপুরে ভে/জা/ল বীজে স/র্ব/স্ব হা/রা/লো কৃষকেরা

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন