বিজ্ঞাপন

যশোরে প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও ইফতার

সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় ১নং রোহিতা ইউনিয়ন বিএনপির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৭ মার্চ) মনিরামপুর উপজেলার রোহিতা ইউনিয়ন পরিষদ মাঠে এ আয়োজন করা হয়। আয়োজিত এই কর্মসূচিতে ইউনিয়নের প্রায় ২ হাজার রোজাদার অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক, শেখ শহিদুল বারী রবু। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ১২ ফেব্রুয়ারি একটি নিরপক্ষ ভোটের মাধ্যমে বিএনপি সরকার গঠন করেছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশ এগিয়ে যাবে।

তিনি আরো বলেন, ষড়যন্ত্রকারীরা এখনো ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। দেশের উন্নয়নের স্বার্থে সকলে ঐক্যবদ্ধ হয়ে দেশ বিরোধী ষড়যন্ত্র রুখে দিতে হবে। একই সঙ্গে তিনি পবিত্র রমজান মাসে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় সবার কাছে দোয়া প্রার্থনা করেন।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এম এ গফুর, মনিরামপুর উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, শামসুজ্জামান শান্ত, সাংগঠনিক সম্পাদক আবু বক্কর সিদ্দিক, জেলা জামায়াতে ইসলামীর কর্মপরিষদের সদস্য মাওলানা মজহারুল আলী, ইউনিয়ন জামায়াতে আমির মাওলানা দেলোয়ার হোসেনসহ ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানের শেষে প্রয়াত বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয় এবং উপস্থিত সবার মাঝে ইফতার বিতরণ করা হয়।

বিজ্ঞাপন

পড়ুন : যশোরে চাঞ্চল্যকর আরিফ হত্যা মামলার সৎ বাবাসহ দুজন গ্রেপ্তার, চাপাতি উদ্ধার

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন