রাতে আকাশে উড়ছে ড্রোন, ভোর হলেই মেলে চুরি-ডাকাতির খবর

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাঙ্গরা গ্রামে দেখা দিয়েছে ড্রোন আতঙ্ক। স্থানীয়দের অভিযোগ, রাত হলেই গ্রামের আকাশে উড়তে দেখা যায় ড্রোন। আর ভোরের আলো ফুটতে না ফুটতেই শোনা যায় চুরি-ডাকাতির খবর। তাই রাত জেগে পাহারা দিতে হচ্ছে গ্রামবাসীর।

বিজ্ঞাপন

স্থানীয়রা জানান, বাঙ্গুরা গ্রামে গত সম্প্রতি সময়ে গত দুই সপ্তাহে বেশকিছু বাড়িতে চুরি-ডাকাতির ঘটনা ঘটেছে। দেখা গেছে, যে রাতে আকাশে ড্রোন উড়েছে, সে রাতেই কোন না কোন বাড়িতে চুরি-ডাকাতি হয়েছে। এমন পরিস্থিতিতে চরম উদ্বেগ ও নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছেন গ্রামবাসী। রাতের আকাশে ড্রোনের আনাগোনা এবং ভোরবেলায় ডাকাতির ঘটনার খবর সব মিলিয়ে এলাকায় বিরাজ করছে আতঙ্ক ও উৎকণ্ঠা। কে বা কারা, কী উদ্দেশ্যে রাতের আঁধারে ড্রোন ওড়াচ্ছে, তা নিয়ে স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন দেখা দিয়েছে। এ অবস্থায় বাঙ্গরা গ্রামের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ, রাতের টহল জোরদার এবং ড্রোন ওড়ানোর বিষয়টি তদন্তের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

স্থানীয় বাসিন্দা সুমন মিয়া বলেন, ইদানীং স্থানীয়দের মাঝে ড্রোন আতং দেখা দিয়েছে। কারণ ড্রোন উড়লেই আশপাশে কারো না কারো বাড়িতে চুরি-ডাকাতি হচ্ছে।

শাওন আহমেদ নামে এক যুবক জানান, রাত বাড়ার সাথে সাথে আকাশ ড্রোনের সংখ্যা বাড়ে। পরদিন শুনা যাচ্ছে কারো না কারো বাড়িতে চুরি-ডাকাতি হচ্ছে। তাই বিষয়টি স্বাভাবিক ভাবে নিচ্ছে না গ্রামবাসী।

মাহাবুব রহমান আলম নামে একজন জানান, গত দুইদিন আগে রাতে অপরিচিত কয়েকজন জমায়েত হয়েছিল, গ্রামবাসীর ধাওয়ায় তারা পালিয়ে যায়। গতকাল আবার দুইজনকে রাতের আধারে ড্রোন উড়াতে দেখেছে আমার ছেলে, সে স্থানীয়দের খবর দিতে আসলে এই সুযোগে তারা পালিয়ে যায়।

এই বিষয়ে নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদুল আলম চৌধুরী জানান, সেই গ্রামে চুরি-ডাকাতি হয়েছে এমন কোন তথ্য আমার জানা নেই, যদি হয়েও থাকে কেউ অভিযোগ দেয়নি। স্থানীয়রা সন্দেহ করে লাঠিসোঁটা নিয়ে পাহারা দিচ্ছে। তারা ভয় পাচ্ছে। গ্রামটি কুমিল্লার পাশে। আমি গতকালও গিয়ে নাম্বার দিয়ে এসেছি, যেন কোন সমস্যা হলে কল দেয়।

পড়ুন:শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল বন্ধ

ইমি/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন