বিজ্ঞাপন

পটুয়াখালীতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে আলোচনা সভা

‘‘আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার – সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার’’ প্রতিপাদ্য নিয়ে ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস-২০২৬ উদযাপন উপলক্ষ্যে পটুয়াখালীতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন


রোববার (০৮ মার্চ) দুপুর সাড়ে ১২ টায় পটুয়াখালী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন, মহিলা বিষয়ক অধিদপ্তর ও জাতীয় মহিলা সংস্থার আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ তারেক হাওলাদার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পটুয়াখালী জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) কিশোর রায়, জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপপরিচালক মোঃ শহীদুল ইসলাম, পটুয়াখালী জেলা প্রেসক্লাবের সভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক আবদুস সালাম আরিফ, জাতীয় মহিলা সংস্থার জেলা কর্মকর্তা সৈয়দ কামাল হোসেন, ব্লাস্টের জেলা সমন্বয়কারী আবু বকর সিদ্দিক, এসডিএ’র নির্বাহী পরিচালক কে.এম এনায়েত হোসেন প্রমুখ।
আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক (অঃদাঃ) শিরিন সুলতানা।

সভায় বক্তারা বলেন, ‘নারীদের রাষ্ট্র ও সমাজের মূলধারা থেকে দূরে রেখে প্রকৃত উন্নয়ন সম্ভব নয়। জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানেও আমাদের নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রমাণ করেছে যে, তারা যেকোনো অন্যায় ও বৈষম্যের বিরুদ্ধে সোচ্চার। আমাদের লক্ষ্য হলো জেলা থেকে শুরু করে ইউনিয়ন পর্যায় পর্যন্ত প্রতিটি নারীর জন্য ন্যায়বিচার ও নিরাপত্তা নিশ্চিত করা।’
এছাড়াও নারীদের স্বাবলম্বী হতে বিভিন্ন বিষয়ে আলোচনা করেন বক্তারা।

পড়ুন- চরফ্যাশনে আন্তর্জাতিক নারী দিবস পালিত

দেখুন- বাংলাদেশে কারাভোগ শেষে নিজ দেশে ফিরলেন ভারতীয় নাগরিক

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন