বিজ্ঞাপন

জঙ্গল সলিমপুরে যৌথবাহিনীর ‘সাঁড়াশি’ অভিযান

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুরে অপরাধীদের আস্তানা ও নেটওয়ার্ক নির্মূল করতে বিশাল পরিসরে সমন্বিত অভিযান শুরু করেছে যৌথবাহিনী। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে পরিচালিত এই অভিযানে পুলিশ, র‍্যাব ও সেনাবাহিনীর অন্তত দেড় হাজার সদস্য অংশ নিচ্ছেন।

বিজ্ঞাপন

সোমবার (৯ মার্চ) ভোররাত ৪টা থেকে কঠোর গোপনীয়তার মধ্য দিয়ে এই অভিযান শুরু হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সোমবার ভোররাত ৪টার দিকে নগরীর আগ্রাবাদ ছোটপুল পুলিশ লাইন্স থেকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা জঙ্গল সলিমপুরের উদ্দেশ্যে রওনা হন। সিএমপির ৮০০ এবং রেঞ্জ পুলিশের ৭০০ সদস্যের পাশাপাশি যৌথবাহিনীতে যুক্ত রয়েছেন র‍্যাব ও সেনাবাহিনীর সদস্যরাও। ভোর হওয়ার আগেই পুরো এলাকার সবগুলো প্রবেশপথ ঘিরে ফেলে অভিযান শুরু করা হয়। এই অভিযান মঙ্গলবার (১০ মার্চ) বিকেল পর্যন্ত চলবে বলে জানানো হয়েছে।

অভিযানের বিষয়ে জানতে চাইলে চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত সুপার (ডিবি ও শিল্পাঞ্চল) মো. রাসেল বলেন, অভিযান চলছে। অভিযানের বিষয়ে পরে জানানো হবে।

পড়ুন: ১৬ মার্চ খাল পুনঃখনন কাজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন