“যে দামে ক্রয়,সেই দামে বিক্রয়“এই শ্লোগানে কুড়িগ্রামে সপ্তাহ ব্যাপি বিনা লাভের বাজার শুরু হয়েছে।
সামাজিক সংগঠন ফাইট আনটিল লাইট এর আয়োজনে সোমবার দুপুরে ঢাকা যুব উন্নয়ন অধিদপ্তরের বাস্তবায়ন ও মনিটরিং শাখার উপপরিচালক ফারিহা নিাশত। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,জেলা ত্রাণ ও পুর্নবাসন কর্মকর্তা আব্দুল মতিন, যুব উন্নয়ন অধিদপ্তর উপপরিচালক আব্দুল হালিম, সদর যুব উন্নয়ন কর্মকর্তা গোলাম মোস্তফা সরকার,ফুল এর নির্বাহী পরিচালক আব্দুল কাদের প্রমুখ।
পানি উন্নয়ন বোর্ড অফিস সংলগ্ন কুড়িগ্রাম টু রংপুর মহাসড়কের পাশে এই বাজার শুরু হয়েছে।
বিনা লাভের বাজারে এক হালি ডিম-২৮টাকা,শসা-১৬টাকা শিম ও আলু-১২টাকা করে,পিয়াজ ও ফুলকপি-২২ টাকা করে,ধনিয়া পাতা-৩০টাকা, বরবটি-৬৮টাকা এবং বেগুণ-৫টাকার দামে কেজি বিক্রি করা হয়। এই বাজার থেকে সর্বসাধারণ ক্রেতা বিভিন্ন সবজি এক কেজি ও এক হালি ডিম নিতে পারবেন।
পড়ুন- মধ্যপ্রাচ্যের ৪ রুটের ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত
দেখুন- খুলনায় বাজার পরিদর্শনে গিয়ে যা বললেন নজরুল ইসলাম মঞ্জু


