বিজ্ঞাপন

নোয়াখালীতে যুবদলের ইফতারে জিয়া পরিবারের জন্য বিশেষ দোয়া

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বিএনপির সাবেক চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা এবং জিয়া পরিবারের সদস্যদের জন্য নোয়াখালীতে যুবদলের বিশেষ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৯ মার্চ) জেলা শহর মাইজদীর রশিদ কলোনীস্থ বিএনপির ভাইস চেয়ারম্যান মো.শাহজাহানের বাসভবনে নোয়াখালী শহর যুবদলের আয়োজনে এই দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে নোয়াখালী শহর যুবদলের সদস্য সচিব মোস্তাক আহমেদ স্বপনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য মো. শাহজাহানের জ্যেষ্ঠ পুত্র আবু সালেহ আব্দুল্লাহ মোহাম্মদ সবুজ, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এড.আব্দুর রহমান, জেলা জজ আদালতের পিপি এডভোকেট শাহাদাৎ হোসেন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক নুরুল আমিন খান, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাবের আহমেদ, জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক আবদুস জাহের হারুন, সদর উপজেলা যুবদলের আহবায়ক আবদুর রহিম রিজভী।

এসময় বক্তারা বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ছিলেন একজন আপোষহীন নেত্রী। গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় যার অবদান অনস্বীকার্য। ফ্যাসিষ্ট আওয়ামী সরকারের রক্তচক্ষু উপেক্ষা করে এদেশের মানুষের মাঝে গনতন্ত্রের বার্তা দিয়েছেন। তাঁর এই গণতন্ত্রের বার্তার মধ্যেদিয়ে আমরা গত ১২ ফেব্রুয়ারী পরবর্তী সুসময় পেয়েছি। কিন্তু আমাদেরকে অতীত ভুলে গেলে চলবে না, ৫ আগস্টের পর যে কর্মকান্ড আমরা করেছি, সেই কর্মকান্ডের জন্য অনতপ্ত হয়ে আগামীর সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে আমাদের নেতা প্রধানমন্ত্রী তারেক রহমানকে সহযোগিতা করতে হবে।

ইফতার পূর্ববর্তী দেশ-জাতির কল্যাণ কামনায় এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বিএনপির সাবেক চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া পরিচালনা করেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক নুরুল আমিন খান।

বিজ্ঞাপন

পড়ুন : নোয়াখালীতে খাল থেকে যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন