বিজ্ঞাপন

নেত্রকোনায় অটোরিকশা চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধের মৃত্যু

নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় নিজ বাড়িতে অটোরিকশার ব্যাটারি চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাচ্চু খান (৬৫) নামে এক বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রবিবার (২১ জুন) রাত আনুমানিক ৮টার দিকে উপজেলার পোগলা ইউনিয়নের বাহাত্তরকাহন গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত বাচ্চু খান বাহাত্তরকাহন গ্রামের মৃত আবাল হোসেন খানের ছেলে।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, বাচ্চু খান প্রতিদিনের মতো রবিবার রাতেও তার অটোরিকশার ব্যাটারিতে চার্জ দেওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। রাত ৮টার দিকে বৈদ্যুতিক বোর্ডে সংযোগ দিতে গেলে হঠাৎ সেখানে শর্ট সার্কিটের ঘটনা ঘটে। মুহূর্তের মধ্যেই তিনি মারাত্মকভাবে বিদ্যুৎস্পৃষ্ট হন। এসময় তার গোঙানি শুনে পরিবারের সদস্যরা দ্রুত ছুটে আসেন এবং সংযোগ বিচ্ছিন্ন করে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করেন। কালক্ষেপণ না করে তাকে দ্রুত কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. শৌভিক শ্রাবণ দত্ত বলেন, “বাচ্চু খানকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার পরপরই সম্ভবত তার প্রাণহানি ঘটেছিল।”

এ ঘটনার সত্যতা নিশ্চিত করে কলমাকান্দা থানার ওসির দায়িত্বে থাকা পরিদর্শক (তদন্ত) সজল সরকার জানান, “বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর খবর পেয়ে আমাদের পুলিশ সদস্যরা তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল ও হাসপাতালে যায়। এটি একটি অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা। পরিবার ও জনপ্রতিনিধিদের উপস্থিতিতে আজ রাতেই প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে নিহতের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।”

উপার্জনের একমাত্র মাধ্যম অটোরিকশাটিই যে তার মৃত্যুর কারণ হয়ে দাঁড়াবে, তা কোনোভাবেই মেনে নিতে পারছেন না নিহতের স্বজনরা। হঠাৎ এই মর্মান্তিক মৃত্যুতে নিহতের পরিবারে গভীর শোকের ছায়া নেমে এসেছে। গ্রামজুড়ে বিরাজ করছে শোকাবহ পরিবেশ।

বিজ্ঞাপন

পড়ুন : নরসিংদীতে অজু করার সময় বজ্রপাতে মাদ্রাসার তিন ছাত্র নিহত

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন