বিজ্ঞাপন

খাগড়াছড়িতে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা দিল বিআরটিএ

খাগড়াছড়ি জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত পরিবারের সদস্যদের আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ – বিআরটিএ ট্রাস্টি বোর্ড কর্তৃক অনুমোদিত এই ক্ষতিপূরণ বাবদ সহায়তা প্রদান করা হয়।

বিজ্ঞাপন

মঙ্গলবার সকালে খাগড়াছড়ি পার্বত্য জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে নিহত ও আহতদের পরিবারের হাতে মঞ্জুরীকৃত চেক হস্তান্তর করা হয়। সড়ক দূর্ঘটনায় নিহত ৪ জনের প্রত্যেককে ৫ লক্ষ টাকা ও আহতদের প্রত্যেককে এক লক্ষ করে মোট ২৩ লক্ষ টাকার চেক দেওয়া হয়।

এসময় সড়ক দুর্ঘটনায় মানুষের প্রাণহানি রোধে সচেতনতা বৃদ্ধি, নিয়ম মেনে গাড়ি চালানো এবং সড়ক আইন যথাযথভাবে মানার অনুরোধ করেন খাগড়াছড়ির জেলা প্রশাসক মো.আনোয়ার সাদাত।
অনুষ্ঠানে উপস্থিত বিআরটিএ খাগড়াছড়ি সার্কেলের সহকারী পরিচালপ্রকৌশলী মো.মুছা,খাগড়াছড়ির অতিরিক্ত পুলিশ সুপার মো.কামরুল হাসান প্রমুখ।

২০২৩ সাল থেকে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের সহায়তার উদ্যোগ নেয় বিআরটিএ। তবে পর্যাপ্ত প্রচার-প্রচারণার অভাবে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত অনেকে সহায়তা থেকে বঞ্চিত হয়। সড়ক দুর্ঘটনায় আহত বা নিহত হবার তিন মাসের মধ্যে বিআরটিএ স্থানীয় শাখায় আবেদন করলে নিয়ম অনুযায়ী সরকার ক্ষতিপূরণ প্রদান করা হয়।

পড়ুন- ইরানের ক্ষেপণাস্ত্রের হামলায় নেতানিয়াহুর মৃত্যুর গুঞ্জন!

দেখুন- গাজীপুরে অপারেশনের পর প্রসূতি মায়ের মৃ/ত্যু, অতঃপর…

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন