বিজ্ঞাপন

পানি উন্নয়ন বোর্ড প্রকল্পে নেতাদের জড়ানোর অভিযোগ ভিত্তিহীন

কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের একটি প্রকল্পে অনিয়মের অভিযোগ তুলে কয়েকজন বিএনপি নেতাকে জড়িয়ে প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে কুড়িগ্রাম জেলা বিএনপি। সোমবার এক প্রতিবাদ বিবৃতিতে জেলা বিএনপির নেতারা দাবি করেন, তাদের বিরুদ্ধে প্রকাশিত প্রতিবেদনটি সম্পূর্ণ অসত্য, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত।

‎জেলা বিএনপির পক্ষ থেকে জানানো হয়, ৯ মার্চ দৈনিক ইনকিলাব ও দৈনিক প্রতিদিনের বাংলাদেশ পত্রিকায় প্রকাশিত এক প্রতিবেদনে কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের একটি প্রকল্পে অনিয়মের ঘটনায় জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা, সদস্য সচিব সোহেল হোসনাইন কায়কোবাদ এবং যুগ্ম আহ্বায়ক হাসিবুর রহমান হাসিবসহ কয়েকজন নেতার নাম জড়ানো হয়েছে। কিন্তু বাস্তবে উক্ত প্রকল্পের সাথে তাদের ন্যূনতম কোনো সম্পৃক্ততা নেই বলে দাবি করা হয়েছে।

‎প্রতিবাদ বিবৃতিতে বলা হয়, কুড়িগ্রাম একটি নদীমাতৃক জেলা হওয়ায় প্রতিবছর নদী ভাঙনে বহু মানুষ ক্ষতিগ্রস্ত হয়। সে কারণে জনগণের দুর্ভোগ লাঘবে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের সাথে যোগাযোগ করা রাজনৈতিক ও সামাজিক দায়িত্বের অংশ। কিন্তু সেই স্বাভাবিক যোগাযোগকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে প্রকল্প সংশ্লিষ্ট অনিয়মের সাথে জুড়ে দিয়ে সংবাদ প্রকাশ করা হয়েছে, যা দুঃখজনক।

‎বিবৃতিতে আরও অভিযোগ করা হয়, সংশ্লিষ্ট প্রতিবেদক কোনো ধরনের তথ্য যাচাই-বাছাই ছাড়াই প্রতিবেদনটি প্রকাশ করেছেন। এমনকি যাদের বিরুদ্ধে অভিযোগ তোলা হয়েছে তাদের কারও বক্তব্যও নেওয়া হয়নি। এতে সাংবাদিকতার ন্যূনতম নীতিমালা অনুসরণ করা হয়নি বলে দাবি করেছে জেলা বিএনপি।

‎জেলা বিএনপির নেতারা মনে করেন, ব্যক্তিগত আক্রোশ বা স্বার্থ হাসিলের উদ্দেশ্যে এ ধরনের মনগড়া সংবাদ প্রকাশ করা হয়েছে, যা দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা।

‎বিবৃতিতে এ ধরনের ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ প্রকাশ থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে বলা হয়েছে, ভবিষ্যতে এ ধরনের ঘটনা পুনরাবৃত্তি হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রচলিত আইনে মানহানির অভিযোগে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞাপন

পড়ুন- জনগণকে দেয়া সরকারের প্রতিশ্রুতি বিন্দুমাত্র পরিবর্তন হবে না: প্রধানমন্ত্রী

দেখুন- কী আছে সমুদ্রের তলদেশে থাকা ইরানের মি/সা/ই/ল সিটিতে?

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন