বিজ্ঞাপন

গাইবান্ধায় শ্রমিক নেতার উপর আ’লীগ নেতার হামলার ঘটনায় প্রতিবাদ সভা

গাইবান্ধায় শ্রমিক নেতার ওপর আ’লীগের  হামলার প্রতিবাদে ও  দোষীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন


আজ মঙ্গলবার দুপুরে  জেলা বিএনপির কার্যালয়ের সামনে  জাতীয়তাবাদী শ্রমিকদল গাইবান্ধা পৌর শাখার উদ্যোগে এ প্রতিবাদ সভা করা হয়।


প্রতিবাদ সভা চলাকালে বক্তব্য দেন, গাইবান্ধা সদর উপজেলা বিএনপির সভাপতি মোশাররফ হোসেন বাবু, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক এস এম হুনান হক্কানী, সিনিয়র সহ-সভাপতি জাহিদ হাসান বিপ্লব,  পৌর শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক শেখ নজর বিন কেনান হক্কানী, সদস্য সচিব আবু জাহেদ শিপুল সহ বিভিন্ন নেতৃবৃন্দ।


এসময় বক্তারা বলেন, গাইবান্ধা পৌর শ্রমিকদলের ২নং ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক রনজু মিয়া-র ওপর ফ্যাসিস্ট আওয়ামী সন্ত্রাসী বাহিনী পরিকল্পিতভাবে হামলা চালায়। হত্যার উদ্দেশ্যে ধারালো দেশীয় অস্ত্র ও লাঠিসোটা দিয়ে এলোপাথাড়ি আঘাত করে তাকে গুরুতর আহত করা হয়। এই ন্যাক্কারজনক হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তারা বলেন, অবিলম্বে হামলাকারীদের গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। অন্যথায় শ্রমিকদল কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে।


তারা আরও বলেন, শ্রমিক নেতাদের ওপর এ ধরনের সন্ত্রাসী হামলা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। শ্রমিকদের অধিকার রক্ষায় আন্দোলন অব্যাহত থাকবে এবং হামলাকারীদের বিচার না হওয়া পর্যন্ত রাজপথে প্রতিবাদ চলবে।

পড়ুন- ১ কোটি টাকা ঘুষ দাবির অডিও ফাঁস: সব প্রসিকিউটরদের নিয়ে চিফ প্রসিকিউটরের রুদ্ধদ্বার বৈঠক

দেখুন- চীনের যু/দ্ধা/স্ত্র দিয়ে হা/ম/লার তীব্রতা বাড়ালো ইরান?

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন