বিজ্ঞাপন

পাবনায় র‍্যাবের অভিযানে অস্ত্রসহ নারী গ্রেপ্তার

​পাবনা পৌর এলাকায় এক সাঁড়াশি অভিযান চালিয়ে অস্ত্র, বন্দুকের বাট এবং অস্ত্র তৈরির বিপুল সরঞ্জামসহ ফারহানা খন্দকার (৪৫) নামে এক নারীকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১২)।

বিজ্ঞাপন

​র‍্যাব সূত্রে জানা গেছে, মঙ্গলবার (১০ মার্চ) দুপুর ২টা ৪০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে পাবনা পৌর শহরের ২ নং ওয়ার্ডের কাচারীপাড়া এলাকায় এই অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন র‍্যাব-১২, সিপিসি-২ পাবনার কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট ওয়াহিদুজ্জামান (এস), বিএন।

অভিযান চলাকালে তল্লাশি চালিয়ে ওই নারীর হেফাজত থেকে ​০১টি শর্টগান (আগ্নেয়াস্ত্র) ​০১টি বন্দুকের বাটত, ​০১টি মেশিনারিজ টুলবক্স (অস্ত্র তৈরির কাজে ব্যবহৃত)।

​গ্রেফতারকৃত ফারহানা খন্দকার কাচারীপাড়া এলাকার মৃত কে এম শহিদুল ইসলামের মেয়ে এবং রকিব রানার স্ত্রী।

​র‍্যাব জানায়, উদ্ধারকৃত আলামতসহ আসামিকে পাবনা সদর থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। এলাকায় এ ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড দমনে র‍্যাবের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।

পড়ুন: হরমুজ দিয়ে জাহাজকে এখন নিরাপত্তা দেওয়া সম্ভব নয়: মার্কিন নৌবাহিনী

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন