বিজ্ঞাপন

লালমনিরহাটে ডিবি পুলিশের অভিযানে অনলাইন জুয়া ও সিম চক্রের ৩ সদস্য গ্রেফতার

লালমনিরহাটে অভিযান চালিয়ে অনলাইন জুয়া ও সিম চক্রের তিন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। বৃহস্পতিবার (১২ মার্চ) ভোরে জেলার কালীগঞ্জ উপজেলার কাকিনা ইউনিয়নের রুদ্রেশ্বর এলাকার রাজ্জাক মার্কেটের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়।

বিজ্ঞাপন

​এ সময় তাদের কাছ থেকে অনলাইন জুয়ায় ব্যবহৃত ৬টি স্মার্টফোন এবং ১২টি সিম কার্ড উদ্ধার করা হয়, যার মধ্যে বেশ কয়েকটি বিকাশ এজেন্সির সিম রয়েছে।

​উত্তর মসরত মদাতী গ্রামের মোঃ হযরত আলীর ছেলে মোঃ আরিফুল ইসলাম (৩৪)। দক্ষিণ ভোটমারী গ্রামের মোঃ আবু সামাদের ছেলে মোঃ সাফিউল ইসলাম (৩২)। কাশিরাম গ্রামের মৃত মোতালেবের ছেলে মোঃ শরিফ (২৫)।

​অভিযানের বিষয়ে লালমনিরহাট জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাদ আহমেদ বলেন, বর্তমান সরকারের নির্দেশনায় মাদক, জুয়া ও অনলাইন ক্যাসিনোর বিরুদ্ধে আমরা নিয়মিত অভিযান পরিচালনা করে আসছি। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার ভোরে কাকিনার রাজ্জাক মার্কেট এলাকায় অভিযান চালিয়ে সন্দেহভাজন হিসেবে ওই তিনজনকে আটক করা হয়।

​তিনি আরও বলেন, আটকের পর তাদের জিজ্ঞাসাবাদ করা হয় এবং তাদের মোবাইল ফোন তল্লাশি করে অনলাইন জুয়ায় সরাসরি জড়িত থাকার অকাট্য প্রমাণ পাওয়া যায়। তাদের কাছে একাধিক বিকাশ এজেন্সির সিমও পাওয়া গেছে, যা দিয়ে তারা অবৈধ লেনদেন করত।”
​এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে কালীগঞ্জ থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। সমাজ থেকে এ ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড নির্মূল করতে ভবিষ্যতেও ডিবি পুলিশের এমন সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ওসি সাদ আহমেদ।

পড়ুন:মেহেরপুরে ভিজিএফের চাল বিতরণে স্বজনপ্রীতির অভিযোগ

দেখুন:শিক্ষার্থী নি/হ/তে/র পর পলাতক শহীদ ক্যাডেট একাডেমির শিক্ষকরা |

ইমি/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন