যশোর শহরের উপশহর ট্রাক স্ট্যান্ড এলাকায় বন্ধু আবাসিক হোটেলে অভিযান চালিয়ে একটি দেশীয় তৈরি ওয়ান শুটারগান ও একটি ককটেলসহ মো. রবিউল ইসলাম (৩০) নামে একজন চিহ্নিত সন্ত্রাসী কে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
বুধবার (১১ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মো. রবিউল ইসলাম ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ভাতঘরা গ্রামের মৃত ইসাহাক আলী ছেলে। পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে পূর্বে দুইটি মাদক মামলা রয়েছে।
জেলা ডিবি জানিয়েছেন গোপন সংবাদের ভিত্তিতে ডিবির এসআই সালাউদ্দিন খানের নেতৃত্বে ডিবি পুলিশের একটি চৌকস আভিযানিক দল বুধবার (১১ মার্চ) রাত সাড়ে এগারোটার দিকে যশোর শহরের উপশহর এলাকার ‘বন্ধু আবাসিক হোটেলে’ অভিযান চালিয়ে চিহ্নিত সন্ত্রাসী রবিউল ইসলামকে আটক করা হয়। এসময় তার হেফাজত থেকে সন্ত্রাসী কর্মকাণ্ডে ব্যবহারের উদ্দেশ্যে রাখা একটি দেশীয় তৈরি ওয়ান শুটারগান ও একটি তাজা ককটেল উদ্ধার করা হয়।
ডিবি পুলিশ আরও জানায়, অস্ত্র ও বিস্ফোরক উদ্ধারের ঘটনায় কোতোয়ালী মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে এবং বৃহস্পতিবার আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে।
পড়ুন:নিরাপদ আশ্রয়ের খোঁজে অন্যরা পালালেও মধ্যপ্রাচ্যে ফিরছেন বাংলাদেশিরা
দেখুন:শিক্ষার্থী নি/হ/তে/র পর পলাতক শহীদ ক্যাডেট একাডেমির শিক্ষকরা |
ইমি/


