মঙ্গলবার কুয়েত পেট্রোলিয়াম কোম্পানির একটি প্রকল্পে কাজ করার সময় গুরুতর আহত হন বাংলাদেশি প্রবাসী কাউছার আলম (৪৫)। তাকে দ্রুত উদ্ধার করে আদান হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়। সেখানে টানা ২৪ ঘণ্টা চিকিৎসাধীন থাকার পর আজ বৃহস্পতিবার সকালে তিনি মৃত্যুবরণ করেন।
খোজ নিয়ে জানা যায়, অল্প কিছুদিন পর সংসারে ফিরবেন বলে ঠিক করেছিলেন কুয়েত প্রবাসী কাউছার। কিন্তু নিয়তি হয়তো অন্য কথা ভেবেছিল। মৃত্যুর খবর শোনার পর থেকেই লালমাইয়ের নুরপুর গ্রামে তার পরিবারের চোখে নেমে এসেছে অন্ধকার। কান্নায় ভাসছে বাড়ির উঠোন। বাবার মুখটি শেষবারের মতো দেখার অপেক্ষায় এখন তার দুই সন্তান। স্বজনদের একটাই দাবি, কূটনৈতিক তৎপরতা বাড়িয়ে দ্রুত দেশে ফিরিয়ে আনা হোক কাউছারের মরদেহ।
পড়ুন:ড্রাপারের কাছে হেরে জোকোভিচের বিদায়
দেখুন:শিক্ষার্থী নি/হ/তে/র পর পলাতক শহীদ ক্যাডেট একাডেমির শিক্ষকরা |
ইমি/


