সিরাজগঞ্জের রায়গঞ্জে রবি মৌসুমে সরিষার আবাদ বৃদ্ধি ও কৃষকদের উৎপাদন খরচ কমাতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে রায়গঞ্জ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ কর্মসূচি প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন সিরাজগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. আয়নুল হক। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রওশন কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা মমিনুল ইসলাম।
কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার ৯টি ইউনিয়ন ও একটি পৌরসভার মোট ১৩ হাজার ৭০ জন কৃষক এ সুবিধা পাবেন। প্রত্যেক কৃষক এক বিঘা জমিতে সরিষা চাষের জন্য এক কেজি বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার পাবেন। কৃষি বিভাগের আশা, এ উদ্যোগে সরিষার আবাদ ও ভোজ্যতেলের উৎপাদন বাড়বে।
পড়ুন : বোদায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় দুই বন্ধু নিহত, আহত এক


