বিজ্ঞাপন

ইরান আর আগের সেই ইরান নেই: নেতানিয়াহু

ইরানের সঙ্গে চলমান যুদ্ধের প্রেক্ষাপটে প্রথমবারের মতো প্রকাশ্যে বক্তব্য দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি দাবি করেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথভাবে চালানো হামলায় ইরান বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে এবং এতে ইসরায়েল আগের চেয়ে আরও শক্তিশালী হয়ে উঠছে।

বিজ্ঞাপন

এমনকি ‘ইরান আর আগের সেই ইরান নেই’ বলেও মন্তব্য করেছেন তিনি। তবে বিশ্লেষকেরা বলছেন, আসন্ন নির্বাচনের আগে এই বক্তব্যের মাধ্যমে যুদ্ধের বয়ানকে ইসরায়েলের পক্ষে তুলে ধরার চেষ্টা করছেন তিনি। খবর আল জাজিরা

বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, ইরানের ওপর প্রায় দুই সপ্তাহ ধরে চালানো হামলায় দেশটির শীর্ষ পারমাণবিক বিজ্ঞানীরা নিহত হয়েছেন এবং ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) ও বাসিজ বাহিনীর বড় ধরনের ক্ষতি হয়েছে। তিনি বলেন, ‘ইরান আর আগের সেই ইরান নেই’। তার দাবি, ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া হামলার ফলে ইরান তাদের পারমাণবিক ও ব্যালিস্টিক কর্মসূচি ভূগর্ভে সরিয়ে নেয়ার সুযোগ পায়নি।

ইরানের নতুন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি এবং হিজবুল্লাহ নেতা নাঈম কাসেম সম্পর্কে জানতে চাইলে নেতানিয়াহু বলেন, তিনি তাদের কারও জন্য ‘জীবন বীমা’ নেবেন না, অর্থাৎ তাদের নিরাপত্তা নিয়ে কোনও নিশ্চয়তা দিচ্ছেন না। তিনি আরও বলেন, খামেনি হলেন ‘রেভল্যুশনারি গার্ডের একটি পুতুল’ এবং তিনি প্রকাশ্যে আসতে পারছেন না। উল্লেখ্য, সম্প্রতি খামেনির একটি বক্তব্য ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে সংবাদ উপস্থাপক পড়ে শোনান।

ইরানে সরকারের বিরুদ্ধে যারা রাস্তায় নেমে বিক্ষোভ করেছেন, তাদের উদ্দেশে নেতানিয়াহু বলেন, ‘আমরা আপনাদের পাশে আছি’। তবে তিনি আরও বলেন, ‘শেষ পর্যন্ত সিদ্ধান্ত আপনাদেরই নিতে হবে, বিষয়টি আপনাদের হাতেই।’

তার এই বক্তব্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আগের মন্তব্যের সঙ্গে সাদৃশ্যপূর্ণ। ট্রাম্পও বারবার ইরানের জনগণকে সরকার উৎখাতের আহ্বান জানিয়ে বলেছেন, তাদের স্বাধীনতার সময় এসে গেছে।

পড়ুন: রাশিয়ার তেলের ওপর থেকে অস্থায়ীভাবে নিষেধাজ্ঞা তুলে দিলো যুক্তরাষ্ট্র

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন