বিজ্ঞাপন

দেশ ও জাতির কল্যাণে দোয়া: কলমাকান্দায় একমঞ্চে বেসরকারি স্কুলের শিক্ষকরা

পবিত্র মাহে রমজান উপলক্ষে পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতি বৃদ্ধির লক্ষ্যে নেত্রকোনার কলমাকান্দায় বেসরকারি স্কুল এসোসিয়েশনের উদ্যোগে বিশেষ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৩ মার্চ) উপজেলার মুক্তি ফ্রি ক্যাডেট স্কুলের হলরুমে আনন্দঘন ও ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে এ আয়োজন সম্পন্ন হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব এবং সার্বিক তত্ত্বাবধানের দায়িত্ব পালন করেন কলমাকান্দা বেসরকারি স্কুল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক জিয়াউর রহমান খায়রুল কবির।

ইফতার ও দোয়া মাহফিলে উপজেলার স্থানীয় শিক্ষাবিদ, বিভিন্ন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও প্রতিনিধি এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। এ সময় উপস্থিত সুধীজন শিক্ষার মানোন্নয়ন ও পারস্পরিক সহযোগিতার বিষয়ে মতবিনিময় করেন।

ইফতারের ঠিক আগ মুহূর্তে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাতে দেশ ও জাতির সার্বিক কল্যাণ, সমৃদ্ধি এবং বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি কামনা করে মহান আল্লাহর দরবারে প্রার্থনা করা হয়। পরে আজানের ধ্বনির সাথে সাথে আগত অতিথিদের সম্মানে ইফতার পরিবেশন করা হয়, যা উপস্থিত সবার মাঝে অনন্য ভ্রাতৃত্ববোধের সৃষ্টি করে।

এ উপলক্ষে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, পবিত্র রমজান মাস আত্মশুদ্ধি ও সহমর্মিতার মাস। রমজানের এ ধরনের আয়োজন শিক্ষকদের মাঝে পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধনকে আরও সুদৃঢ় করে। ভবিষ্যতেও এসোসিয়েশনের পক্ষ থেকে এমন সামাজিক ও মানবিক উদ্যোগ অব্যাহত রাখার দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন তারা।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে, এসোসিয়েশনের পক্ষ থেকে উপস্থিত সকল অতিথি ও অংশগ্রহণকারীদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করা হয়।

বিজ্ঞাপন

পড়ুন : নেত্রকোনায় নাতিকে নিয়ে ফেরার পথে ট্রলি কেড়ে নিল নানার প্রাণ

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন