বিজ্ঞাপন

শিশুপ্রহর শেষ আজ, বইমেলা শেষ কাল

আগামীকাল রোববার শেষ হতে যাচ্ছে বাঙালির আবেগ ও উচ্ছ্বাসের অমর একুশে বইমেলা। এর আগে মেলার শেষ শুক্রবার অনুষ্ঠিত হলো শিশু-কিশোরদের বহুল প্রতীক্ষিত ‘শিশুপ্রহর’। যেখানে শিশুদের জন্য ছিল পাপেট-শো, বায়োস্কোপ প্রদর্শন, পছন্দের বই দেখা ও কেনার সুযোগ। এছাড়াও ছিল আবৃত্তি, গান ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী শিশু-কিশোরদের মাঝে পুরস্কার বিতরণ। সব মিলে শিশুদের উচ্ছ্বাস, হাসি আর সৃজনশীল অংশগ্রহণে বইমেলা প্রাঙ্গণ রঙিন হয়ে ওঠে। একই আয়োজন থাকছে আজ। দিনটিতে মেলার শেষ শিশু প্রহরে বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত শিশুরা নিজেদের মতো করে আনন্দ উপভোগ করতে পারবে। থাকবে যথারীতি কাকতাড়ুয়া থিয়েটার আয়োজিত পাপেট-শো, বায়োস্কোপ ও শিশুতোষ বইয়ের পাতা উলটানোর সুযোগ। এছাড়া মেলার নানা দিকে নান্দনিক ক্যানভাস পেছনে রেখে ছবি তোলার সুযোগ।

রমজান মাসে চলা বইমেলায় বিক্রির খরায় রোববার কিছু স্টলে তুলনামূলক ভালো বিক্রি হয়েছে বলে জানা গেছে। তবে মেলার অন্যপ্রান্তে-ইঞ্জিনিয়ার ইনস্টিটিউশনের দিকে পাঠক ছিল না বললেই চলে।

কাকতাড়ুয়া থিয়েটারের ঠিক উলটো দিকের স্টলটির নাম দোলন। এর স্বত্বাধিকারী কামাল মোস্তফা জানান, পুরো মাসে এবার যা বিক্রি হয়েছে অন্যান্য বছরের এক দিনের চেয়েও কম। সময় প্রকাশনীর ফরিদ আহমেদ রসিকতা করে বলেন, মেলায় পাঠককে ডেকে ডেকে স্টলে আনতেছি এবার! পাঠক যেন আসতেই চান না!

আজকের বইমেলা : আজ শনিবার মেলা শুরু হবে বেলা ১১টায়। চলবে রাত ৯টা পর্যন্ত। থাকবে শিশুপ্রহর। বিকাল ৩টায় বইমেলার মূলমঞ্চে অনুষ্ঠিত হবে জন্মশতবর্ষ : মুসলিম সাহিত্য সমাজ শীর্ষক আলোচনা অনুষ্ঠান। এতে প্রবন্ধ উপস্থাপন করবেন মোরশেদ শফিউল হাসান। আলোচনায় অংশ নেবেন মমতাজ জাহান। সভাপতিত্ব করবেন আবুল আহসান চৌধুরী।

বিজ্ঞাপন

পড়ুন : ব্যাংকারদের ব্যক্তিগত গাড়ির পরিবর্তে গণপরিবহন ব্যবহারের নির্দেশ

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন