বিজ্ঞাপন

অস্কারে পুরস্কারের জন্য লড়াই করছে সেরা ১০ সিনেমা

রোববার বসছে হলিউডের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার ৯৮তম অস্কারের আসর। এবার সেরা চলচ্চিত্রের ক্যাটাগরিতে পুরস্কারের জন্য লড়াই করছে ১০টি সিনেমা। বিশ্বজুড়ে চলচ্চিত্র প্রেমীদের চোখ এখন লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারের দিকে, যেখানে ঘোষণা করা হবে বছরের সেরা সিনেমার নাম।

এবারের অস্কারের দৌড়ে সবচেয়ে এগিয়ে রয়েছে লিওনার্দো ডিক্যাপ্রিও অভিনীত ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ এবং রায়ান কুগলারের ‘সিনার্স’। চলচ্চিত্র বিশ্লেষকদের মতে, মূল লড়াইটা হবে এই দুটি সিনেমার মধ্যেই। পল থমাস অ্যান্ডারসন পরিচালিত ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ ইতোমধ্যে বাফটা ও ডিরেক্টরস গিল্ডের মতো বড় বড় পুরস্কার জিতে শক্ত অবস্থানে রয়েছে।

অন্যদিকে রক্তপিপাসু ভ্যাম্পায়ার ও সামাজিক বৈষম্যের গল্প নিয়ে নির্মিত ‘সিনার্স’ বক্স অফিসে সাফল্যের পাশাপাশি জয় করেছে সমালোচকদের মন।

এই দুই ছাড়াও তালিকায় রয়েছে ব্র্যাড পিট অভিনীত বিগ বাজেটের সিনেমা ‘এফ ওয়ান: দ্য মুভি’। ফর্মুলা ওয়ান রেসিং নিয়ে নির্মিত এই সিনেমাটি বিশ্বজুড়ে ৬৩০ মিলিয়ন ডলার আয় করে মনোনয়নের তালিকায় জায়গা করে নিয়েছে। এছাড়া অস্কারজয়ী পরিচালক ক্লোয়ি ঝাওয়ের ‘হ্যামনেট’ এবং ইয়োর্গস লান্থিমোসের সায়েন্স-ফিকশন থ্রিলার ‘বুগোনিয়া’ সিনেমা দুটিও আলোচনায় রয়েছে। ‘বুগোনিয়া’ সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করেছেন এমা স্টোন।

মনোনয়ন তালিকার বাকি সিনেমাগুলোর মধ্যে রয়েছে গুইলারমো দেল তোরোর পিরিয়ড হরর ‘ফ্রাঙ্কেনস্টাইন’ এবং টিমথি চালামে অভিনীত পিংপং চ্যাম্পিয়নের জীবনীনির্ভর ছবি ‘মার্টি সুপ্রিম’। আন্তর্জাতিক সিনেমার ক্যাটাগরি থেকে সেরা চলচ্চিত্রের দৌড়ে নাম লিখিয়েছে ব্রাজিলের থ্রিলার ‘দ্য সিক্রেট এজেন্ট’ এবং ডেনিশ-নরওয়েজিয়ান নির্মাতা জোয়াকিম ট্রিয়ারের ‘সেন্টিমেন্টাল ভ্যালু’। তালিকার সবশেষে চমক হিসেবে রয়েছে নেটফ্লিক্সের ছোট বাজেটের ছবি ‘ট্রেন ড্রিমস’।

প্রতি বছরের মতো এবারও হলিউডের সেরা কাজের স্বীকৃতি দিতে বসছে অস্কারের এই জমকালো আসর। আগামীকাল রোববার লস অ্যাঞ্জেলেসের স্থানীয় সময় সন্ধ্যায় বিজয়ীদের হাতে তুলে দেওয়া হবে কাঙ্ক্ষিত সোনার ট্রফি। ৯৮তম অস্কারের এই আয়োজন ঘিরে এখন পুরো বিশ্বের সিনেমা অঙ্গনে বইছে টানটান উত্তেজনা।

বিজ্ঞাপন

পড়ুন : বলিউডে প্রেম নেই: কারিনা

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন