মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনার আলোকে চুয়াডাঙ্গায় ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং পরিবেশ পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছে জেলা প্রশাসন।
শনিবার (১৪ মার্চ) সকাল ১০টায় সার্কিট হাউস রোডে ও আশেপাশের এলাকায় এ অভিযান চালানো হয়।
অভিযানকালে জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন স্থানীয় বাসিন্দাদের সাথে কথা বলে তাদের জানান বাসা বাড়ির বিভিন্ন চৌবাচ্চা ও ফুলের টবের পানি নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্ন করবেন।
চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের আয়োজনে ও চুয়াডাঙ্গা পৌর সভার সহযোগিতায় পরিষ্কার পরিচ্ছন্ন অভিযানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম, চুয়াডাঙ্গা সিভিল সার্জন হাদি জিয়া উদ্দিন আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক নয়ন কুমার রাজবংশী, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বি.এম. তারিক-উজ-জামান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মুস্তাফিজুর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আরা, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল নাঈম, নেজারত ডেপুটি কালেক্টর আলাউদ্দিন আল আজাদ, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশিস মোমতাজ, মির্জা শহিদুল ও আশফাকুর রহমান এবং টিটিসির অধ্যক্ষ মুছাব্বেরুজ্জামানসহ বিভিন্ন দফতরের কর্মকর্তা-কর্মচারীরা।
এ ছাড়া উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম পিটু ও খালিদ মাহমুদ মিল্টন, পৌর জামায়াতের আমির হাসিবুল ইসলাম, নায়েবে আমির মাহবুব আশিক, সেক্রেটারি মোস্তফা কামাল, জেলা যুবদলের সাধারণ সম্পাদক সাইফুর রশিদ ঝন্টুসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং চুয়াডাঙ্গা ভলেন্টিয়ার্সের সদস্যরা।
পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান শেষে জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন জানান, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনার আলোকে আমরা চুয়াডাঙ্গায় ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্নতার এ অভিযান শুরু করলাম। এখন থেকে প্রতি শনিবার নিয়মিত ভাবে জনসচেতনতা বৃদ্ধির লক্ষে এ অভিযান অব্যহত থাকবে।


