দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন সাংবাদিক আনিস আলমগীর। শনিবার (১৪ মার্চ) দুপুর ২টা ৩৫মিনিটের দিকে গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার-২ থেকে জামিনে মুক্তি পান তিনি।
শনিবার (১৪ মার্চ) দুপুর ২টা ৩৫মিনিটের দিকে গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার-২ থেকে জামিনে মুক্তি পান তিনি।
বিষয়টি নিশ্চিত করেছেন কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ সিনিয়র জেল সুপার আল মামুন। তিনি বলেন, সাংবাদিক আনিস আলমগীরের জামিনের যাবতীয় কাগজপত্র এক দিন আগে কারাগারে পৌঁছায়। যাচাই-বাছাই করে আজ (শনিবার) দুপুর ২টা ৩৫মিনিটে তাকে ছেড়ে দিলে তিনি স্বজনদের সঙ্গে কারাগার থেকে বের হয়ে যান।
বিজ্ঞাপন
পড়ুন : ইমাম-মুয়াজ্জিনদের সম্মানি প্রদান কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী


