বিজ্ঞাপন

ভেজাল ও অনিয়মের দায়ে ময়মনসিংহে নোভাস এগ্রোটেককে ১ লাখ টাকা জরিমানা

ময়মনসিংহ নগরীর শম্ভুগঞ্জ এলাকায় পশু খাদ্য ও ঔষধ উৎপাদনকারী প্রতিষ্ঠান ‘নোভাস এগ্রোটেক লিমিটেড’ এ অভিযান চালিয়েছে র‍্যাব ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। উৎপাদন ও বিপণনে নানা অনিয়ম পাওয়ায় প্রতিষ্ঠানটিকে এক লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।

শনিবার (১৪ মার্চ) বিকেল পৌনে ৫টায় র‍্যাব-১৪ এর অধিনায়কের পক্ষে মিডিয়া অফিসার (সিনিয়র সহকারী পরিচালক) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন। এরআগে দুপুর সাড়ে ১২টার দিকে কোতোয়ালী মডেল থানাধীন তালতলা, শম্ভুগঞ্জ এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে সিপিএসসি, র‌্যাব-১৪ (ময়মনসিংহ) এর আভিযানিক দল এবং জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, ময়মনসিংহ জেলা কার্যালয় যৌথভাবে অভিযান পরিচালনা করে। অভিযানকালে নোভাস এগ্রোটেক লিমিটেডের কারখানায় পশু খাদ্য ও ঔষধ উৎপাদন এবং এর বিপণন ব্যবস্থায় বিভিন্ন ধরনের অনিয়ম পরিলক্ষিত হয়।

এ অপরাধে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর ৪৩ এবং ৪৫ ধারা মোতাবেক নোভাস এগ্রোটেক লিমিটেডকে এক লক্ষ টাকা জরিমানা আরোপ করা হয় এবং তা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।

র‍্যাব-১৪ এর পক্ষ থেকে আরও জানানো হয়, প্রতিষ্ঠার পর থেকেই দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, ভেজাল খাদ্য নিয়ন্ত্রণ এবং অসাধু ব্যবসায়ী চক্রের বিরুদ্ধে র‍্যাব সর্বদা কঠোর অবস্থানে রয়েছে। বিশেষ করে পবিত্র রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য ক্রেতাদের জন্য সহনীয় পর্যায়ে রাখা এবং নিরাপদ খাদ্য নিশ্চিত করার লক্ষ্যে র‍্যাব-১৪ ময়মনসিংহ নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

জনসাধারণের কল্যাণের স্বার্থে এবং ভেজাল প্রতিরোধে র‍্যাবের এ ধরনের জনবান্ধব অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে প্রেস বিজ্ঞপ্তিতে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করা হয়েছে।

বিজ্ঞাপন

পড়ুন : খুব অল্প সময়ের মধ্যে বন্ধ পাটকল গুলো চালু করে কর্মসংস্থান সৃষ্টি করা হবে

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন