বিজ্ঞাপন

মির্জা আব্বাসকে সিঙ্গাপুর নেয়া হচ্ছে রোববার

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য আগামীকাল রোববার (১৫ মার্চ) সিঙ্গাপুর নেয়া হবে।

শনিবার (১৪ মার্চ) তার ব্যক্তিগত সচিব মিজানুর রহমান সোহেল এই তথ্য নিশ্চিত করেছেন।

মিজানুর রহমান সোহেল জানান, রোববার বেলা ১১টায় এয়ার অ্যাম্বুলেন্স যোগে মির্জা আব্বাসকে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হবে। তার সফরসঙ্গী হিসেবে থাকবেন সহধর্মিণী ও জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস এবং জ্যেষ্ঠ সন্তান মির্জা ইয়াসির আব্বাস ভাশন।

বর্তমানে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন মির্জা আব্বাস। গত শুক্রবার মস্তিষ্কে অস্ত্রোপচারের পর তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম জানান, আজ শনিবার সকালে তার মস্তিষ্কের সিটি স্ক্যান করা হয়েছে এবং পরীক্ষার প্রতিবেদন সন্তোষজনক এসেছে।

গত বুধবার ইফতারের সময় পানি পানের সময় হঠাৎ জ্ঞান হারিয়ে ফেলেন মির্জা আব্বাস। পরিস্থিতির দ্রুত অবনতি ঘটলে রাতেই তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সিটি স্ক্যান রিপোর্টে জটিলতা ধরা পড়লে ভার্চুয়াল মেডিকেল বোর্ডের সিদ্ধান্তে শুক্রবার দুই দফায় তার মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন হয়। চিকিৎসকদের পরামর্শে বর্তমানে তিনি ৭২ ঘণ্টার নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান নিয়মিত এই জ্যেষ্ঠ নেতার শারীরিক অবস্থার খোঁজখবর নিচ্ছেন। গত শুক্রবার দুপুরে তিনি নিজেই এভারকেয়ার হাসপাতালে গিয়ে মির্জা আব্বাসের চিকিৎসার খোঁজ নেন। এ ছাড়া বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানসহ বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা হাসপাতালে এসে তার দ্রুত আরোগ্য কামনা করেছেন।

বিজ্ঞাপন

পড়ুন : শ্রমিকদের বেতন-বোনাস ঈদের ছুটির আগেই পরিশোধের নির্দেশ শ্রমমন্ত্রীর

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন