দেশের স্থানীয় সরকার ব্যবস্থায় গতিশীলতা আনতে ময়মনসিংহ সিটি করপোরেশনে দক্ষিন জেলা বিএনপি’র সদস্য সচিব মোঃ রোকনুজ্জামান সরকার রোকনকে নতুন পূর্ণকালীন প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার।
শনিবার (১৪ মার্চ) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, স্থানীয় সরকার (সিটি করপোরেশন) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪এর ধারা ২৫ক-এর উপধারা (১) অনুযায়ী পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত তারা সংশ্লিষ্ট সিটি করপোরেশনে পূর্ণকালীন প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করবেন।
নিয়োগপ্রাপ্ত প্রশাসকরা সংশ্লিষ্ট সিটি করপোরেশনের মেয়রের ক্ষমতা প্রয়োগের পাশাপাশি নিয়মিত প্রশাসনিক দায়িত্ব পালন করবেন। দায়িত্ব পালনকালে তারা বিধি মোতাবেক নির্ধারিত সম্মানি ও অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন।
দক্ষিন জেলা বিএনপির সদস্য সচিব রোকনুজ্জামান রোকন সরকারকে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের নতুন প্রসাশক নিয়োগ দেয়ায় মেধা কর্মী সহ নগরবাসীর মধ্যে আনন্দ উল্লাস লক্ষ্য করা গেছে।
নতুন প্রশাসক রোকনুজ্জামান সরকার প্রথমে মহান আল্লাহ তায়ালার নিকট শুকরিয়া আদায় করেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনা করেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘ নেক হায়াতের জন্য মহান আল্লাহ পাকের দরবারে মোনাজাত করেন।
তিনি বলেন আমাকে যে গুরুদায়িত্ব প্রদান করা হয়েছে আমি যেন সেবক হিসেবে সঠিকভাবে দায়িত্ব পালন করে নগরবাসীর পাশে থেকে সেবা করতে পারি । তিনি বিএনপি’র নেতাকর্মী সংবাদকর্মী এবং নগরবাসীর সঠিক পরামর্শ ও সহযোগিতা প্রত্যাশা করেছেন।
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

