বিজ্ঞাপন

তিন দফা দাবিতে ২৪ ঘণ্টার আলটিমেটাম সাত কলেজের শিক্ষার্থীদের

স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে রাজধানী নীলক্ষেত ও সাইন্সল্যাব মোড় অবরোধ করেছে সাত কলেজের শিক্ষার্থীরা। এতে নিউমার্কেট-সাইন্সল্যাব এলাকায় দেখা দেয় তীব্র যানজট। চরম ভোগান্তিতে পড়ে রাস্তায় বের হওয়া মানুষ। দাবি মানা না পর্যন্ত বিক্ষোভ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে শিক্ষার্থীরা।

বিজ্ঞাপন

সোমবার দুপুর ১২ টা, পূর্বঘোষণা অনুযায়ী নিউমার্কেট- সাইন্সল্যাব মোড়ে মিছিল নিয়ে জড়ো হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীরা। দাবি একটাই, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছায়াতল থেকে মুক্ত হয়ে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার।

নানান স্লোগান আর ব্যানার-ফেস্টুন নিয়ে শিক্ষার্থীরা জড়ো হয় মানববন্ধনে। এসময়, শিক্ষার্থীরা তাদের দাবি-দাওয়া তুলে ধরে। একই সাথে ইচ্ছাকৃত ফেল করিয়ে বছরের পর বছর বিশ্ববিদ্যালয় প্রশাসন সাধারণ শিক্ষার্থীদের হয়রানি করছে এমন অভিযোগ শোনা যায় কারো কারো কন্ঠে।

এদিকে, রাস্তা বন্ধ করে নিউমার্কেট-সাইন্সল্যাব এলাকা অবরোধ করায় তীব্র যানজট দেখা যায় আশ-পাশ এলাকায়। এতে তীব্র ভোগান্তিতে পড়েন রাস্তায় বের হওয়া সাধারণ মানুষ।

উল্লেখ্য, ২০১৭ সালে ঢাকা কলেজ, ইডেন কলেজ, সরকারি তিতুমীর কলেজসহ মোট ৭ টি কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হয়। এরপর থেকে নানান বিষয়ে অসংগতি প্রকাশ করে আসছে শিক্ষার্থীরা।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন