বিজ্ঞাপন

কুয়েতে রাডার সিস্টেম ধ্বংস: আকাশপথ বন্ধ থাকায় চরম বিপাকে লাখো প্রবাসী

আঞ্চলিক উত্তেজনার জেরে কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে বড় ধরনের ড্রোন হামলার ঘটনা ঘটেছে।

বিজ্ঞাপন

কুয়েতের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (DGCA) এবং আরব টাইমসের প্রতিবেদন অনুযায়ী, গত শনিবার (১৪ মার্চ ২০২৬) একাধিক ড্রোন বিমানবন্দরের গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করে হামলা চালায়, যার ফলে বিমানবন্দরের মূল রাডার সিস্টেমটি সরাসরি ক্ষতিগ্রস্ত হয়েছে। মধ্যপ্রাচ্যে যুদ্ধাবস্থা শুরুর প্রথম দিন থেকেই কুয়েতের আকাশপথ সম্পূর্ণ বন্ধ রয়েছে। বর্তমানে রাডার ব্যবস্থা অকেজো হয়ে পড়ায় কুয়েতে অবস্থানরত এবং ছুটিতে থাকা প্রবাসী বাংলাদেশিদের ভবিষ্যৎ নিয়ে চরম অনিশ্চয়তা তৈরি হয়েছে।

কুয়েতের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (DGCA) মুখপাত্র আবদুল্লাহ আল-রাজি নিশ্চিত করেছেন যে, এই হামলায় বিমানবন্দরের গুরুত্বপূর্ণ রাডার সিস্টেম ক্ষতিগ্রস্ত হয়েছে। যুদ্ধের কারণে আগে থেকেই ফ্লাইট চলাচল বন্ধ থাকলেও, এই হামলার ফলে বিমানবন্দরের অপারেশনাল সক্ষমতা বড় ধরনের ধাক্কা খেল। রাডার ছাড়া বিমান ওঠানামা করা অসম্ভব হওয়ায় ভবিষ্যতে পরিস্থিতি স্বাভাবিক হলেও ফ্লাইট চালু করতে দীর্ঘ সময় লাগতে পারে।

কুয়েতে অবস্থানরত কয়েক লাখ প্রবাসী বাংলাদেশি বর্তমানে দেশে ফিরতে পারছেন না। অন্যদিকে, যারা বাংলাদেশ বা অন্য দেশে ছুটিতে রয়েছেন। রাডার ব্যবস্থা ধ্বংস হওয়া এই সংকটকে আরও দীর্ঘমেয়াদী করে তুলেছে।

এই চরম সংকটময় সময়ে প্রবাসীদের জন্য স্বস্তির খবর দিয়েছে কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, যারা কুয়েতের বাইরে ছুটিতে আছেন এবং ফ্লাইটের অভাবে ফিরতে পারছেন না, তাদের ভিসার মেয়াদ স্বয়ংক্রিয়ভাবে ৩ মাসের জন্য বৃদ্ধি করা হয়েছে। এছাড়া সব ধরনের ভিজিট ভিসার মেয়াদও ১ মাস বাড়ানো হয়েছে।
​এই প্রক্রিয়াটি সম্পূর্ণ ডিজিটাল বা ইলেকট্রনিক পদ্ধতিতে হবে, যার জন্য কোনো ফি বা জরিমানা দিতে হবে না। পরিস্থিতি বিবেচনা করে এই মেয়াদ আরও বাড়ানো হতে পারে বলেও জানানো হয়েছে।

কুয়েত কর্তৃপক্ষ প্রবাসীদের গুজবে কান না দিয়ে সরকারি ওয়েবসাইট এবং নির্ভরযোগ্য সংবাদমাধ্যমের খবরের ওপর নির্ভর করতে অনুরোধ করেছে।

পড়ুন- ‘মধু’ শেষ হচ্ছে না ইন্সপেক্টর রাজ্জাকের, কোটি টাকার সম্পদের অভিযোগ

দেখুন- যমুনা সেতু মহাসড়কের অর্ধেক কাজ বাকি, ঈদে ১৩ কি.মি.যানযটের শঙ্কা

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন