বিজ্ঞাপন

বাগেরহাটে শ্রমিক লীগ নেতাকে গুলি করে হত্যা

বাগেরহাটের মোল্লাহাট উপজেলায় সোহাগ শেখ (৪২) নামে শ্রমিক লীগ নেতাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার ১৪ মার্চ রাত সাড়ে ১০টার দিকে উপজেলার উদয়পুর ইউনিয়নের পানবাজার এলাকায় এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন


নিহত সোহাগ শেখ উদয়পুর ইউনিয়নের দৈবকান্দী গ্রামের দাউদ শেখের ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, তিনি মোল্লাহাট উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক ছিলেন। উদয়পুর বাজারে তার একটি দোকান রয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, রাতের দিকে দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন সোহাগ শেখ। এ সময় বাজারের পশ্চিম পাশে পানবাজার সংলগ্ন সড়কে পৌঁছালে মোটরসাইকেলে আসা দুই দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।


মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী রমজানুল হক বলেন, মোটরসাইকেলে করে আসা দুই ব্যক্তি সোহাগ শেখকে লক্ষ্য করে গুলি করে মৃত্যু নিশ্চিত করে দ্রুত পালিয়ে যায়।তিনি আরও জানান, তার শরীরে তিনটি গুলি লেগেছে। হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম কাজ করছে। তবে কী কারণে তাকে হত্যা করা হয়েছে, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।

পড়ুন- অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতিই হবেন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান

দেখুন- বদলে গেলো দৃশ্যপট, ইরানের পক্ষ নিয়ে তুরস্কের হুংকার! 

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন