বিজ্ঞাপন

সোনামসজিদ স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ থাকবে ১০ দিন

ঈদুল ফিতর উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দরে আমদানি-রফতানি কার্যক্রম বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

আগামী ১৮ মার্চ বুধবার থেকে ২৭ মার্চ শুক্রবার পর্যন্ত এ স্থলবন্দর দিয়ে সকল ধরনের পণ্য আমদানি-রফতানি বন্ধ থাকবে। ছুটি শেষে আগামী ২৮ মার্চ শনিবার থেকে বন্দরের কার্যক্রম যথারীতি চালু হবে।

সোনামসজিদ আমদানি ও রফতানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক আরিফ উদ্দিন ইতির স্বাক্ষর করা এক পত্রের বরাতে এসব তথ্য নিশ্চিত করেছেন, বন্দর সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন সভাপতি মোস্তাফিজুর রহমান ও পানামা পোর্ট লিংক লিমিটেডের অপারেশন ম্যানেজার কামাল খান। বন্ধের সময় বন্দরের কিছু অভ্যন্তরীণ পণ্য লোড-আনলোড, পরিবহনসহ অন্যান্য কার্যক্রম সীমিত পরিসরে চালু থাকবে।

তবে ছুটির এ সময়ে সোনামসজিদ দিয়ে পাসপোর্টধারী যাত্রীদের দু’দেশে যাতায়াত অব্যাহত থাকবে বলে জানিয়েছেন স্থলবন্দর ইমিগ্রেশনের এসআই জামিরুল ইসলাম।

পড়ুন- ইসরাইলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু কী আসলেই বেঁচে আছেন?

দেখুন- ইরানে কারখানায় যু/ক্ত/রা/ষ্ট্র-ই/স/রা/য়ে/লে/র হা/ম/লা, নি/হ/ত অন্ত ১৫

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন