বিজ্ঞাপন

বাতিল হলো আর্জেন্টিনা-স্পেনের ফিনালিসিমা

ভেন্যু সংকটের কারণে অবশেষ বাতিল হলো আর্জেন্টিনা ও স্পেনের মধ্যকার লড়াই ‘ফিনালিসিমা’। আনুষ্ঠানিক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে উয়েফা।

উয়েফা ইউরো ২০২৪ এর চ্যাম্পিয়ন স্পেন এবং কোপা আমেরিকা ২০২৪ এর চ্যাম্পিয়ন আর্জেন্টিনার মধ্যে কাতারের দোহায় ২৭ মার্চ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ফিনালিসিমার ম্যাচটি। ভক্তরাও মুখিয়ে ছিল ম্যাচটির জন্য। কিন্তু মধ্যপ্রাচ্য সংকটের কারণে ভেন্যু নিয়ে জটিলতা তৈরি হওয়ায় বাতিল করা হয় ম্যাচ।

যদিও ম্যাচ আয়োজনে বিকল্প প্রস্তাব দিয়েছিল উয়েফা। স্পেনের সান্তিয়াগো বার্নাব্যুতে দুই দেশের সমান সংখ্যক সমর্থকের আসন নিশ্চিত করে ম্যাচ আয়োজন করা। কিন্তু আর্জেন্টিনার আপত্তির মুখে ‘হোম অ্যান্ড অ্যাওয়ে’ ম্যাচ আয়োজনের নতুন প্রস্তাব দেয় উয়েফা। যার প্রথমটি সান্তিয়াগো বার্নাব্যু ও দ্বিতীয়টি বুয়েন্স আয়ার্সে।

এই প্রস্তাবেও আর্জেন্টিনা রাজি না হলে ইউরোপের নিরপেক্ষ ভেন্যুতে ম্যাচ আয়োজনের নতুন প্রস্তাব দেয়া হয়। তাতেও বিশ্বচ্যাম্পিয়নরা রাজি না হলে ফিনালিসিমা বাতিলের সিদ্ধান্ত নেয় উয়েফা। যদিও বিশ্বকাপের পর ম্যাচ আয়োজনের প্রস্তাব দেয় আর্জেন্টিনা। কিন্তু স্পেনের সূচি ফাঁকা না থাকায় সেই প্রস্তাবে সায় দেয়নি উয়েফা।

উল্লেখ্য, ফিনালিসিমার বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ২০২২ সালে লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে ইতালিকে ৩-০ গোলে হারিয়ে শিরোপা জিতেছিল আলবিসেলেস্তেরা।

বিজ্ঞাপন

পড়ুন : স্পেনে খেলবে না আর্জেন্টিনা

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন