বিজ্ঞাপন

মধ্যরাতে রণক্ষেত্র উত্তরা: শপিং কমপ্লেক্স ঘেরাও-ভাঙচুর

রাজধানীর উত্তরায় এক রিকশাচালককে পিটিয়ে হত্যা ও মরদেহ গুম করার অভিযোগ তুলে উত্তরায় একটি বাণিজ্যিক ভবন ঘেরাও ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এসময় ভবনের সামনের সড়ক অবরোধ করে বিক্ষুব্ধ রিকশাচালক ও স্থানীয়রা হট্টগোল শুরু করলে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। তবে এরপর দফায় দফায় পুলিশের সঙ্গে বিক্ষুব্ধদের সংঘর্ষের ঘটনা ঘটে।

রোববার (১৫ মার্চ) রাত সাড়ে ১২টা থেকে ভোর পর্যন্ত উত্তরায় স্কয়ার গ্রুপের একটি বাণিজ্যিক ভবনের সামনে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা গেছে, রোববার রাতে ভবনের নিরাপত্তা প্রহরীর সঙ্গে এক রিকশাচালকের বাগ্‌বিতণ্ডা মারামারিতে রূপ নেয়। মারমারির এক পর্যায়ে রিকশাচালক মারা গেছেন ও নিহত রিকশাচালককে ভবনের ভেতরে লুকিয়ে রাখা হয়েছে বলে গুজব ছড়ায়। বিষয়টি দ্রুত অন্যান্য রিকশাচালকদের মধ্যে ছড়িয়ে পড়লে উত্তেজিত জনতা সড়ক অবরোধের পাশাপাশি ভবনে ভাঙচুর চালায়।

পরে নিরাপত্তা ও ব্যবসায়িক কার্যক্রম ব্যাহত না করার জন্য পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন করা হয়। আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে বিক্ষুব্ধদের ঘটনাস্থল থেকে সরিয়ে দেয়ার চেষ্টা করলে স্থানীয়দের সঙ্গে দফায় দফায় সংঘর্ষ হয়।

বিক্ষুব্ধরা ইটপাটকেল ছুড়লে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সাউন্ড গ্রেনেড ছুড়ে। পরে রাত সাড়ে ৩টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। তবে এখনও ঘটনাস্থলের আশেপাশে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

ডিএমপির যুগ্ম কমিশনার ওয়াহিদুল ইসলাম বলেন, একজন নিখোঁজ থাকার কথা বলা হলেও তার নাম-ঠিকানা এখনো পাওয়া যায়নি। কেউ নিহত হয়েছে কি না, সেটিও এখনো নিশ্চিত নয়। বিষয়টি নিশ্চিত হতে সিসিটিভি ফুটেজ পরীক্ষা করা হবে। তবে সেনাবাহিনী ও পুলিশ ভবনের ভেতরে তল্লাশি চালিয়ে এখন পর্যন্ত কিছু পায়নি। ঘটনাস্থলে ২ হাজার পুলিশ মোতায়েন রয়েছে।

বিজ্ঞাপন

পড়ুন : ট্রাম্পের হাত থেকে বৈশ্বিক জ্বালানির বাজার এখন ইরানের নিয়ন্ত্রণে

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন