বিজ্ঞাপন

র‍্যাব, এসবি ও সিআইডিতে নতুন প্রধান নিয়োগ

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব), বাংলাদেশ পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ও বিশেষ শাখায় (এসবি) নতুন প্রধান নিয়োগ দিয়েছে সরকার।

সোমবার (১৬ মার্চ) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপন থেকে এ নিয়োগের কথা জানা যায়। 

রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেছেন উপসচিব তৌছিফ আহমেদ।

প্রজ্ঞাপন অনুযায়ী, চট্রগ্রাম রেঞ্জের ডিআইজি মো. আহসান হাবীব পলাশকে র‍্যাব মহাপরিচালক, পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি সরদার নুরুল আমিনকে এসবি প্রধান ও পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি মোসলেহ উদ্দিন আহমদকে সিআইডির প্রধান হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

একইদিন আরেক প্রজ্ঞাপনে খাগড়াছড়ি, মাগুরা ও মাদারীপুরে নতুন পুলিশ সুপার নিয়োগ দিয়েছে সরকার। 

উপসচিব তৌছিফ আহমেদ স্বাক্ষরিত এ প্রজ্ঞাপন অনুযায়ী, মাগুরার পুলিশ সুপার হিসেবে নিয়োগ পেয়েছেন ডিএমপির উপপুলিশ কমিশনার মোল্লা আজাদ হোসেন। আর মাদারীপুরে পাঠানো হচ্ছে মাগুরার পুলিশ সুপার হাবিবুর রহমানকে। এছাড়া, সিআইডির পুলিশ সুপার মোরতোজা আলী খানকে খাগড়াছড়ির পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে। 

জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে উল্লেখ করা হয়েছে প্রজ্ঞাপনে।

বিজ্ঞাপন

পড়ুন : আজ পবিত্র লাইলাতুল কদর

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন