বিজ্ঞাপন

আজ সীমিত পরিসরে যেসব এলাকায় খোলা থাকবে ব্যাংক

পবিত্র ঈদুল ফিতরের ছুটির মধ্যেও দেশের বিভিন্ন সমুদ্রবন্দর, স্থলবন্দর ও বিমানবন্দর এলাকায় আজ সীমিত পরিসরে ব্যাংক খোলা থাকবে। মঙ্গলবার (১৭ মার্চ) এসব এলাকায় আমদানি-রপ্তানি কার্যক্রম সচল রাখতে গ্রাহকদের সঙ্গে লেনদেনের সময় সংশ্লিষ্ট ব্যাংকগুলো নিজ নিজ ব্যবস্থাপনায় নির্ধারণ করবে।

বিজ্ঞাপন

সোমবার (১৬ মার্চ) এ সংক্রান্ত নির্দেশনা জারি করেছে বাংলাদেশ ব্যাংকের সুপারভাইজরি ডেটা ম্যানেজমেন্ট অ্যান্ড অ্যানালিটিক্স ডিপার্টমেন্ট। পরে নির্দেশনাটি দেশের সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকদের কাছে পাঠানো হয়।

নির্দেশনা অনুযায়ী, ঈদের দিন ছাড়া ১৭ থেকে ২৩ মার্চ পর্যন্ত প্রয়োজন অনুযায়ী এসব এলাকায় ব্যাংকের শাখা, উপশাখা ও বুথ খোলা রাখার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। ফলে আন্তর্জাতিক বাণিজ্য সংশ্লিষ্ট কার্যক্রম সচল রাখতে আজ থেকেই সীমিত আকারে ব্যাংকিং সেবা দেওয়া হচ্ছে।

পড়ুন: ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে চাপ বেড়েছে, থেমে থেমে চলছে যানবাহন

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন