টুয়াখালীতে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখতে র্যাব-৮ ও ভোক্তা অধিকারের যৌথ অভিযানে দুইটি প্রসাধনী দোকানে ১০ হাজার টাকা জরিমানা
আসন্ন পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখা এবং পরিবহন খাতে সরকার নির্ধারিত মূল্যে পরিবহন ভাড়া নিশ্চিত, টিকিট কালোবাজারি রোধ, যাত্রীদের হয়রানি বন্ধ, অজ্ঞান পার্টি, মলম পার্টির দৌড়াত্ব নিয়ন্ত্রনের লক্ষ্যে র্যাব-৮, পটুয়াখালী সদর এলাকায় বিভিন্ন স্থানে অভিযান পরিচালিত করে এবং দুইটি প্রসাধনী দোকানে ১০ হাজার টাকা জরিমানা আদায় করে।
মঙ্গলবার ( ১৭ মার্চ) বেলা ১১টার সময় স্কোয়াড্রন লিডার মোঃ রাশেদুল আহসান এর নেতৃত্বে র্যাব-৮, সিপিসি-১, পটুয়াখালী এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, পটুয়াখালী এর সহকারী পরিচালক শাহ সোয়াইব মিয়া সমন্বয়ে পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে পরিবহনে সরকার নির্ধারিত মূল্যে পরিবহন ভাড়া নিশ্চিত করন, টিকিট কালো বাজারি প্রতিরোধ, যাত্রীদের হয়রানি বন্ধ, সরকার নির্ধারিত ভাড়া বিভিন্ন বাস কাউন্টারে প্রদর্শন, অজ্ঞান পার্টি, মলম পার্টি দৌড়াত্ব নিয়ন্ত্রন এবং দ্রব্য মূল্যের উর্ধগতি, মেয়াদ উত্তীর্ণ পন্য বিক্রয়, পন্যের প্যাকেটের উপর মেয়াদ উত্তীর্ণের তারিখ ও সর্বোচ্চ বিক্রয় মূল্য উল্লেখ না থাকা এসব বিষয়ে পটুয়াখালী সদর থানাধীন সদর রোড এলাকায় বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও পটুয়াখালী কেন্দ্রীয় বাস টার্মিনালে অভিযান পরিচালনা করে। অভিযান পরিচালনা কালে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানকে সচেতন ও সতর্ক করার পাশাপাশি দুইটি প্রসাধনী দোকান রুপ মহল ও প্রজাপতি প্রতিষ্ঠানকে মেয়াদ উত্তীর্ণ পন্য বিক্রয়, পন্যের প্যাকেটের উপর মেয়াদ উত্তীর্ণের তারিখ ও সর্বোচ্চ বিক্রয় মূল্য উল্লেখ না থাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৭ ও ৪৫ ধারা লংঘনের অপরাধে প্রশাসনিক ব্যবস্থায় ৫ হাজার টাকা করে দশ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এছাড়াও আসন্ন ঈদ-উল-ফিতরকে কেন্দ্র করে অজ্ঞান পার্টি, মলম পার্টি, চোর চক্র এবং টিকিট কালোবাজারি প্রতিরোধে র্যাব সাদা পোষাকে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করার পাশাপাশি পটুয়াখালী এবং বরগুনা জেলার বিভিন্ন গুরুত্বপূর্ন স্থানে নিয়মিত চেকপোষ্ট ও টহল কাযক্রম অব্যাহত রেখেছে।
র্যাব নিয়মিতভাবে এ ধরনের অভিযান পরিচালনা করছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে জানিয়েছেন র্যাব-৮, সিপিসি-১, পটুয়াখালীকোম্পানী অধিনায়ক স্কোয়াড্রন লিডার রাশেদ ও পটুয়াখালী জাতীয় ভোক্তা অধিকারের সহকারী পরিচালক শাহ সোয়াইব মিয়া।
পড়ুন:৬৮ পদে তথ্য অধিদপ্তরে নিয়োগ
দেখুন:ঝাড়ফুঁকের নামে ৪৩ বছর ধরে প্রতারণা করেন তিনি |
ইমি/


