আসন্ন পবিত্র ঈদুল ফিতরে দেশের প্রধান ঈদ জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৮টায় ঢাকার জাতীয় ঈদগাহে। এছাড়া বায়তুল মোকাররম জাতীয় মসজিদে সকাল ৭টা থেকে পর্যায়ক্রমে ৫টি ঈদ জামাত অনুষ্ঠিত হবে।
বিজ্ঞাপন
আজ বুধবার ইসলামিক ফাউন্ডেশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায়।
জাতীয় ঈদগাহে ইমামতির দায়িত্ব পালন করবেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতীব মুফতি মুহাম্মদ আবদুল মালেক। বিকল্প ইমাম হিসেবে উপস্থিত থাকবেন ইসলামিক ফাউন্ডেশনের মুফাসসির ড. মাওলানা মো. আবু ছালেহ পাটোয়ারী।
ইসলামিক ফাউন্ডেশন দেশের মুসলিম জনগণকে ঈদ জামাতে অংশগ্রহণের জন্য প্রস্তুতি নিতে এবং স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিচ্ছে।
পড়ুন: বাস কাউন্টার থেকে নির্ধারিত ভাড়া নেয়া হচ্ছে: সড়ক পরিবহনমন্ত্রী


