বিজ্ঞাপন

শিশু সন্তানকে অপহরণ করে মুক্তিপণ আদায়; পিতাসহ আটক ২

চুয়াডাঙ্গার জীবননগরে নিজের শিশুসন্তানকে অপহরণ করে মুক্তিপণ আদায়ের চাঞ্চল্যকর রোমহর্ষক এক ঘটনা ঘটেছে।

বিজ্ঞাপন

শ্বাসরুদ্ধকর এক অভিযান চালিয়ে অপহৃত শিশু সিয়ামকে (৮) সুস্থ অবস্থায় উদ্ধার করেছে জীবননগর থানা, ডিবি ও সিআইডি পুলিশ।

এঘটনায় পিতা আজিজুল (২৮) ও তার সহযোগী আক্তারকে (২৬) গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৭ মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে শিশুটির পিতা এক সহযোগীকে সঙ্গে নিয়ে সিয়ামকে অপহরণ করে।

পুলিশ জানায়, সিয়াম পিতা আজিজুল তার সহযোগী আক্তারকে নিয়ে মঙ্গলবার (১৭ মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে শিশুটিকে অপহরণ করে। পরে তাকে একটি নির্জন বাগানে নিয়ে বেঁধে গলায় ধারালো হাসুয়া ধরে তার প্রবাসী মায়ের কাছে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করা হয়। টাকা না দিলে শিশুটিকে হত্যা করে লাশ গুম করার হুমকিও দেওয়া হয়।

ঘটনার খবর পেয়ে চুয়াডাঙ্গা পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খান জীবননগর থানা ও ডিবিকে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। তার দিকনির্দেশনায় জীবননগর থানা পুলিশ, ডিবি ও সিআইডির যৌথ অভিযান চালায়। অভিযানের এক পর্যায়ে রাত সাড়ে ৯টার দিকে জীবননগরের পাকা দাসপাড়া এলাকায় অভিযান চালিয়ে সিয়ামের পিতা আজিজুল (২৮) ও তার সহযোগী আক্তারকে (২৬) গ্রেপ্তার করা হয়। এ সময় সিয়ামকে সুস্থ অবস্থায় উদ্ধার করা হয়। উদ্ধার করা হয় মুক্তিপণ হিসেবে বিকাশে দেওয়া ১০ হাজার ৩০০ টাকার মধ্যে ৭ হাজার টাকা এবং একটি ধারালো হাসুয়া।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে, সিয়ামের মা ভারতে অবস্থান করে। এই সুযোগকে কাজে লাগিয়ে শিশুটিকে অপহরণ করে তার গলায় অস্ত্র ধরে ছবি তুলে মায়ের কাছে পাঠিয়ে টাকা আদায়ের চেষ্টা করা হয়। এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে জীবননগর থানায় মামলা দায়ের করা হয়েছে।

জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) সোলাইমান শেখ জানিয়েছে, এ ঘটনায় অপহৃত শিশুটিকে উদ্ধার সহ তার পিতা আজিজুল ও তার সহযোগী আক্তারকে গ্রেপ্তার করেছে পুলিশ। যে কোন ধরনের অপরাধ দমনে তাদের অভিযান অব্যাহত থাকবে।

পড়ুন- দিনাজপুরে মুয়াজ্জিন ও খাদেমদের মাঝে ঈদ উপহার বিতরণ

দেখুন- এবার ইরানের পক্ষে হু/ঙ্কা/র দিলো তুরস্ক, আন্তর্জাতিক সব খবর

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন