বিজ্ঞাপন

মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদ

ব্যবসায়ী হয়রানির অভিযোগে এএসআইর বিরুদ্ধে টাকা নিয়ে অভিযুক্তকে ছেড়ে দেওয়ার অভিযোগ” শিরোনামে সম্প্রতি একটি অনলাইন (দৈনিক আমাদের সংবাদ) মাধ্যমে প্রকাশিত সংবাদকে সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন সংশ্লিষ্ট মহল।

বিজ্ঞাপন


প্রতিবাদে উল্লেখ করা হয়, প্রকাশিত সংবাদে যে অভিযোগ আনা হয়েছে, তার সঙ্গে বাস্তবতার কোনো মিল নেই। দায়িত্বপ্রাপ্ত এএসআই নিয়মিত আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করেই দায়িত্ব পালন করে আসছেন। ব্যক্তিগত বা আর্থিক সুবিধা নিয়ে কোনো অভিযুক্তকে ছাড়িয়ে দেওয়ার অভিযোগ সম্পূর্ণ মনগড়া ও বানোয়াট।


প্রতিবাদে আরও বলা হয়, একটি স্বার্থান্বেষী মহল পরিকল্পিতভাবে আইনশৃঙ্খলা বাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ন করার উদ্দেশ্যে এ ধরনের বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে।

প্রকৃত ঘটনা যাচাই না করে এমন সংবাদ প্রকাশ করায় সংশ্লিষ্ট গণমাধ্যমের দায়িত্বজ্ঞানহীনতার বিষয়টিও তুলে ধরা হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ঘটনাটি নিয়ে কোনো লিখিত অভিযোগ বা প্রমাণ এখন পর্যন্ত পাওয়া যায়নি। অথচ যাচাই-বাছাই ছাড়াই সংবাদ প্রকাশ করা হয়েছে, যা সাংবাদিকতার নীতিমালার পরিপন্থী।


প্রতিবাদকারীরা অবিলম্বে উক্ত মিথ্যা সংবাদ প্রত্যাহার এবং সংশ্লিষ্ট গণমাধ্যমকে সঠিক তথ্য যাচাই করে সংবাদ প্রকাশের আহ্বান জানিয়েছেন।
একইসঙ্গে ভবিষ্যতে এ ধরনের বিভ্রান্তিকর সংবাদ প্রচার থেকে বিরত থাকারও অনুরোধ করা হয়।

পড়ুন- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ১২ কি.মি. জুড়ে যানজট, ধীরগতিতে চলছে গাড়ী

দেখুন- এবারের ঈদযাত্রা স্বস্তির ও আনন্দদায়ক হবে: সেতু প্রতিমন্ত্রী

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন