বিজ্ঞাপন

পিরোজপুরে র‍্যাবের অভিযানে ১১ কেজি ৭০০ গ্রাম গাঁজাসহ আটক ১

পিরোজপুর সদর উপজেলায় র‍্যাব-৮ এর মাদকবিরোধী অভিযানে ১১ কেজি ৭০০ গ্রাম গাঁজাসহ এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।

র‍্যাব-৮, সিপিএসসি, বরিশাল সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে গত ১৭ মার্চ ২০২৬ তারিখ রাত আনুমানিক ৯টা ৪৫ মিনিটে পিরোজপুর সদর থানার শিকদার মল্লিক ইউনিয়নের জুজখোলা এলাকায় পিরোজপুর-গোপালগঞ্জ আঞ্চলিক মহাসড়কে অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে ঢাকা থেকে পিরোজপুরগামী ইমাদ পরিবহনের একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে বাসের বক্সে রাখা একটি কার্টন থেকে সাদা কসটেপে মোড়ানো ৬টি প্যাকেটে মোট ১১ কেজি ৭০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এ সময় মাদক বহনের অভিযোগে মো. আনোয়ার হোসেন (৫৫) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ উপজেলার উত্তর ফুলহাতা এলাকার বাসিন্দা।

এছাড়া আটক ব্যক্তির কাছ থেকে একটি বাটন মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

র‍্যাব জানায়, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পিরোজপুর সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং উদ্ধারকৃত আলামতসহ তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

র‍্যাব-৮ জানিয়েছে, মাদক নির্মূলে তাদের অভিযান অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন

পড়ুন : খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় পিরোজপুরে বিএনপির ইফতার মাহফিল

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন