বিজ্ঞাপন

টাঙ্গাইলে জামায়াতের ঈদ ফুডপ্যাক বিতরণ

টাঙ্গাইলে জামায়াত ইসলামীর মানুষের মাঝে ঈদ ফুডপ্যাক বিতরণ করা হয়। বুধবার বাংলাদেশ জামায়াতে ইসলামী টাঙ্গাইল শহর শাখার উদ্যোগে শহরের সাবালিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় ও কলেজ মসজিদের সামনে এ ফুডপ্যাক বিতরণ করা হয়।

এতে প্রধান অতিথি ছিলেন জেলা জামায়াতের আমীর আহসান হাবীব মাসুদ ।

শহর জামায়াতের আমীর অধ্যাপক মিজানুর রহমান চৌধুরীর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে আরো ছিলেন শহরের সহকারী সেক্রেটারি মাস্টার রফিকুল ইসলাম, ১৮ নং ওয়ার্ডের আমীর জহির উদ্দিন বাবরসহ স্থানীয় নেতৃবৃন্দ।

ফুডপ্যাক বিতরণপূর্ব বক্তব্যে জেলা আমীর আহসান হাবীব মাসুদ বলেন, ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতেই আমাদের এ আয়োজন। আমরা সমাজের সকল মানুষের সুখে দুখে পাশে আছি। সরকারের কাছে আমাদের দাবি সকলের জন্য কর্মসংস্থান সৃষ্টি করে সমৃদ্ধ বাংলাদেশ গঠনে ভূমিকা রাখুন। নিম্ন আয়ের মানুষের আয় বৃদ্ধির ব্যাবস্থা করে মানুষে মানুষে ধনী গরীবের পার্থক্য কমিয়ে আনুন।

বিজ্ঞাপন

পড়ুন : পিরোজপুরে র‍্যাবের অভিযানে ১১ কেজি ৭০০ গ্রাম গাঁজাসহ আটক ১

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন