প্রিয়জনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে রাজধানী ছাড়ছেন ঘরমুখো মানুষ। কিন্তু ঈদযাত্রাকে ঘিরে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। কাউন্টারে নেই পর্যাপ্ত বাস, মিলছে না টিকিট। এর মধ্যেই ঘরে ফেরার আশায় যাত্রীদের দীর্ঘ সারি দেখা গেছে।
বৃহস্পতিবার (১৯ মার্চ) সকালে রাজধানীর মহাখালী বাস টার্মিনালে এমন চিত্র দেখা যায়।
যাত্রীদের অভিযোগ, অল্পসংখ্যক বাস চলাচল করলেও সেগুলোতে নেওয়া হচ্ছে বাড়তি ভাড়া। যেখানে স্বাভাবিক ভাড়া ৪৫০ টাকা, সেখানে আদায় করা হচ্ছে ৬০০ টাকা। এমনকি অতিরিক্ত ভাড়া দিতে রাজি থাকলেও অনেকেই টিকিট পাচ্ছেন না।
কয়েকজন যাত্রী জানান, ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থেকেও টিকিট মিলছে না। তবুও বাড়ি ফেরার আশায় অপেক্ষা চালিয়ে যাচ্ছেন তারা। এই ভোগান্তির শেষ কোথায়—এমন প্রশ্নই ঘুরপাক খাচ্ছে যাত্রীদের মনে।
পড়ুন: ঈদ যাত্রায় ভোগান্তি চরমে, বৃষ্টিতে সড়কে আরও বাড়ছে যানজট
আর/


