পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশের শিল্পাঞ্চলগুলোতে আজ বৃহস্পতিবার (১৯ মার্চ) সীমিত পরিসরে ব্যাংকিং কার্যক্রম চালু রাখা হয়েছে। তৈরি পোশাকশিল্পে কর্মরত শ্রমিক ও কর্মকর্তাদের বেতন-ভাতা পরিশোধ এবং রপ্তানি বিল ক্রয়ের সুবিধার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
গত ১০ মার্চ জারি করা এক প্রজ্ঞাপনে এ নির্দেশনা দেয় বাংলাদেশ ব্যাংক। প্রজ্ঞাপনে বলা হয়, নির্ধারিত কিছু এলাকায় ব্যাংকের নির্বাচিত শাখাগুলো স্বল্পসংখ্যক জনবল দিয়ে কার্যক্রম পরিচালনা করছে।
ঢাকা মহানগরীসহ আশুলিয়া, টঙ্গী, গাজীপুর, সাভার, ভালুকা, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামের তৈরি পোশাকশিল্প-ঘন এলাকায় অবস্থিত ব্যাংক শাখাগুলো এই বিশেষ সেবার আওতায় রয়েছে।
নির্ধারিত সময়সূচি অনুযায়ী, আজ ব্যাংকের অফিস চলবে সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত। তবে সাধারণ গ্রাহকদের লেনদেন করা যাবে সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত। এ সময়ের মধ্যে দুপুর ১টা ১৫ মিনিট থেকে দেড়টা পর্যন্ত জোহরের নামাজের জন্য স্বল্প বিরতি রাখা হয়েছে।
পড়ুন: ঈদযাত্রা: কাউন্টারে নেই বাস, ঘরমুখো যাত্রীদের দীর্ঘ সারি
আর/


