বিজ্ঞাপন

দোহারে নববাংলার উদ্যোগে সম্মাননা স্মারক ও ঈদ উপহার বিতরণ

ঢাকার দোহার উপজেলায় টিসিএল এগ্রো নিবেদিত ‘শুনি রমজানের বাণী ‘অনুষ্ঠানে অংশগ্রহণকারী ও নববাংলা প্রতিনিধিদের মাঝে সম্মাননা স্মারক ও ঈদ উপহার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ মার্চ) দুপুরে উপজেলার জয়পাড়া থানারমোড় বেগম আয়েশা শপিং কমপেক্সের ২য় তলায় সাপ্তাহিক নববাংলা আয়োজিত ‘শুনি রমজানের বাণী ‘ অনুষ্ঠানে এ সম্মাননা স্মারক ও ঈদ উপহার বিতরণ করা হয়।

এ সময় সাপ্তাহিক নববাংলার সম্পাদক মো. আতাউর রহমান সানীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তানভীর কনস্ট্রাকশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক তানভীর আহম্মেদ সানু মোল্লা।

অনুষ্ঠানে নববাংলার নির্বাহী সম্পাদক নাজমুল হোসেন অন্তরের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোহার প্রেসক্লাবের সভাপতি মু. তারেক রাজীব, দোহার উপজেলা বিএনপির কোষাধ্যক্ষ জাফর ইকবাল জাহিদ বেপারী, দোহার প্রেসক্লাবের সহ সভাপতি মাহবুবুর রহমান টিপু, দৈনিক কালের কন্ঠ দোহার নবাবগঞ্জ প্রতিনিধি মো. ফারুক আহমেদ, নববাংলার উপদেষ্টা মো.ওলি আহমেদ, প্রতিনিধি আলমগীর হোসেন সহ সাপ্তাহিক নববাংলার সকল প্রতিনিধিবৃন্দ।

পরে প্রধান অতিথিকে নববাংলার প্রধান উপদেষ্টা হিসেবে ঘোষণা করে উপদেষ্টাপত্র তুলে দেন ও নববাংলা প্রতিনিধি এবং শুনি রমজানের বাণী অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের ঈদ উপহার তুলে দেন অতিথিরা।

বিজ্ঞাপন

পড়ুন : ইসলামপুরে ৩শ’ অসহায় পরিবারের পাশে ব্যাপারী ফাউন্ডেশন

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন