আগামী মাসের ৩ তারিখ থেকে মাঠে গড়াতে যাচ্ছে এনসিএল লাল বলের খেলা। এরপর হবে ওয়ানডে ও টি-টোয়েন্টি ফরম্যাটের খেলা। যা বিপিএলের আদলে অনুষ্ঠিত হবে। আর এই টি-টোয়েন্টি টুর্নামেন্টের জন্য ৬ ফ্র্যাঞ্চাইজির আইকন ক্রিকেটারের ড্রাফট অনুষ্ঠিত হয়ে গেল।
আজ রোববার আইকন ড্রাফটের মধ্যে প্রথমে ডাকের সুযোগ পায় ওয়ালটন গ্রুপ। যেখান থেকে তারা নিজেদের আইকন হিসেবে মেহেদী হাসান মিরাজকে দলে ভেড়ায়। এরপরের ডাকে সুযোগ পায় ফরচুন গ্রুপ। তারা দলে ভেড়ায় আইকন হিসেবে তাওহীদ হৃদয়কে।
তৃতীয় ফ্র্যাঞ্চাইজি হিসেবে আইকন ডাকার সুযোগ পাই একমি গ্রুপ। তারা দলে ভেড়ায় মোসাদ্দেক হোসেন সৈকতকে। এরপর চতুর্থ ডাকের সুযোগ পায় সেভেন রিংস সিমেন্ট গ্রুপ। তারা দলে ভেড়ায় মুশফিকুর রহিমকে।
পঞ্চম দল হিসেবে আইকন ডাকার সুযোগ পায় ব্লু স্টার লিমিটেড। তারা দলে ভেড়ায় নুরুল হাসান সোহানকে। এরপর সবশেষ আইকন ডাকার সুযোগ পায় সিটিজেন ব্যাংক। তারা দলে ভেড়ায় মোহাম্মদ নাঈম শেখকে।
পড়ুন : মিরপুরে ক্রিকেটারদের জন্য মসজিদ নির্মাণের উদ্যোগ বিসিবির


