বিজ্ঞাপন

দোহারে বেদে ও জেলে পল্লীর সু‌বিধাব‌ঞ্চিত মানু‌ষের মা‌ঝে নগদ অর্থ ও ঈদ সামগ্রী বিতরণ

ঢাকার দোহার উপজেলায় বেদে ও জেলে পল্লীর সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ঈদের আনন্দ ছড়িয়ে দিতে নগদ অর্থ ও ঈদ সামগ্রী বিতরণ করেছেন বিশিষ্ট শিল্পপতি এবং TCL Group-এর চেয়ারম্যান তানভীর হোসেন সানু মোল্লা।

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আয়োজিত এ মানবিক উদ্যোগে বেদে ও জেলে পল্লীর অসহায় ও নিম্নআয়ের মানু‌ষের মা‌ঝে ও লটা‌খোলায় আগু‌নে ক্ষ‌তিগ্রস্থ পরিবারগুলোর মাঝে নগদ টাকা, নতুন শা‌ড়ি ও লু‌ঙ্গি বিতরণ করা হয়।

উৎসবের আনন্দ ভাগাভাগি করার জন‌্য ঈদের আগে এসব পরিবারের নারী, পুরু‌ষ ও শিশু‌রা নতুন পোষাক পে‌য়ে তা‌দের মুখে হাসি ফু‌টে উ‌ঠে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তানভীর হোসেন সানু মোল্লা বলেন, সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। তিনি আরও বলেন, “ঈদের আনন্দ সবার জন্য—এই বিশ্বাস থেকেই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। ভবিষ্যতেও এ ধরনের সামাজিক কার্যক্রম অব্যাহত থাকবে।”

এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি এবং বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তারা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এ ধরনের কার্যক্রম সমাজে সহমর্মিতা ও মানবিক মূল্যবোধ জাগ্রত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

উপকারভোগীরা জানান, এমন সহায়তা তাদের ঈদের আনন্দকে আরও পরিপূর্ণ করেছে। তারা আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এ ধরনের মানবিক উদ্যোগ সমাজের বিত্তবানদের এগিয়ে আসতে অনুপ্রাণিত করবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

এর আ‌গে স্থানীয় সাপ্তা‌হিক নববাংলা প‌ত্রিকা আ‌য়ো‌জিত প‌বিত্র রমজান উপল‌ক্ষ্যে মাসব‌্যা‌পি বি‌শেষ অনুষ্ঠান `শু‌নি রমজা‌নের বানী” অনুষ্ঠা‌নের হামদ, নাত, কেরাত, ও সাহরী ও ইফতা‌রের আ‌গে ইসলামী আ‌লোচনা ও কুইজ প্রতি‌যো‌গিতায় বিজয়ী‌দের ক্রেষ্ট ও পুরস্কার বিতরণ করো হয়।
এবং দোহার প্রেসক্লা‌বের সাংবা‌দিক‌দের সম্মা‌নে ইফতার পূর্বে সাংবা‌দিক‌দের মা‌ঝে ঈদ উপহার বিতরণ করা হয়।

বিজ্ঞাপন

পড়ুন : দোহারে নববাংলার উদ্যোগে সম্মাননা স্মারক ও ঈদ উপহার বিতরণ

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন