বিজ্ঞাপন

জয়পুরহাটে দুই হাজার অসহায় পেল ঈদসামগ্রী

পবিত্র ঈদুল ফিতরের আনন্দ ভাগাভাগি করতে জয়পুরহাটে দুই হাজার অসহায় ও হতদরিদ্র মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে শহরের বাজলা স্কুল মাঠে ‘অধ্যক্ষ শামসুল হক ফাউন্ডেশন’-এর উদ্যোগে এসব সামগ্রী বিতরণ করা হয়।

উপহারসামগ্রীর মধ্যে ছিল পোলাওয়ের চাল, আটা, চিনি, সেমাই, ভোজ্য তেল ও গুঁড়া দুধ। জেলা বিএনপির সাবেক আহ্বায়ক প্রয়াত অধ্যক্ষ শামছুল হকের ছেলে ও জেলা যুবদলের সদস্যসচিব মোক্তাদুল হক আদনান উপস্থিত থেকে পরিবারগুলোর সদস্যদের হাতে এসব সামগ্রী তুলে দেন।

ঈদের আগে এমন উপহার পেয়ে সন্তুষ্টি প্রকাশ করেন সবুক নগর মহল্লার মালেকা বানু, সরদার পাড়া মহল্লার আলেয়া বেগম, শান্তিনগরের আসলাম হোসেন এবং বুলু পাড়ার আব্দুল মতিন।

এ সময় জেলা যুবদলের সদস্যসচিব মোক্তাদুল হক আদনান বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় করোনাকাল থেকেই আমরা জয়পুরহাটের সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছি। নতুন বাংলাদেশ বিনির্মাণের যে স্বপ্ন ও ৩১ দফার রূপরেখা তিনি দিয়েছেন, তার আলোকেই আমাদের এই কার্যক্রম অব্যাহত রয়েছে।

তিনি আরও বলেন, একটি আধুনিক ও মানবিক সমাজ গড়তে তাঁদের ফাউন্ডেশন আগামীতেও শিক্ষা, চিকিৎসাসহ সামাজিক উন্নয়নের সব খাতে কাজ করে যাবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুল মজিদ, জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির সহসভাপতি ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মতিউর রহমান, জেলা যুবদলের আহ্বায়ক এটিএম শাহনেওয়াজ কবির শুভ্র, যুগ্ম আহ্বায়ক শরিফুল ইসলাম, সাবেক কোষাধ্যক্ষ রাশেদুজ্জামান রাশেদ, উত্তর মহানগর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন সোহেল, পৌর বিএনপির সভাপতি আমিনুর রহমান বকুল, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি অ্যাডভোকেট এ টি এম মিজানুর রহমান, জেলা শ্রমিক দলের সহসভাপতি নাজমুল হোসেন, সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান, সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান তিতাস মোস্তফা, জয়পুরহাট প্রেসক্লাবের সভাপতি আবুবকর সিদ্দিক, বম্বু ইউনিয়ন বিএনপির সভাপতি ফিরোজ মন্ডল প্রমুখ।

বিজ্ঞাপন

পড়ুন : দোহারে নববাংলার উদ্যোগে সম্মাননা স্মারক ও ঈদ উপহার বিতরণ

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন