বিজ্ঞাপন

তারুণ্যের কর্তব্য কর্তৃক প্রতিহিংসা ও সহিংসতা মুক্ত সমাজ গঠনে শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল

তারুন্যের কর্তব্য কর্তৃক আয়োজনে প্রতিহিংসা ও সহিংসতা মুক্ত সমাজ গঠনে শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৯ই মার্চ বিকাল ৪টার দিকে ভোলা সদর উপজেলার রাজাপুর ইউনিয়নে ওবায়দুল হক বাবুল মাধ্যমিক বিদ্যালয়ের এ সভা অনুষ্ঠিত হয়৷

এসময় প্রধান শিক্ষক আবুল এছেমের সভাপত্বিতে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক নকিবুল ইসলাম চৌধুরী, ঢাকাস্থ রাজাপুর ইউনিয়ন কল্যান সমিতির শিক্ষা বিষয়ক সম্পাদক ইব্রাহিম খলিল, এ্যাড. মিজানুর রহমান সবুজ, জনতা বাজার জামে মসজিদের খতিব মাওলানা হাবিবুর রহমান, ছাত্রশিবির ভোলা শহর শাখার সাবেক সভাপতি নাহিদুল ইসলাম, নাগরিক টেলিভিশনের ভোলা জেলা প্রতিনিধি মো. বিল্লাল নাফিজ, ঢাকা বিশ্ব বিদ্যালয়ের শিক্ষার্থী রেদোয়ান আহমেদ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সুমুখ যোদ্ধা রাসেল হোসাইন, তারুণ্যের কর্তব্য সংগঠনের কার্যনির্বাহী কমিটির সদস্য এ্যাড নাহিদুল ইসলাম, মাকসুদুর রহমান মাসুদ, জুয়েল আহম্মেদ প্রমূখ৷

এসময় বক্তারা বলেন, প্রতিহিংসা ও সহিংসতা কখনোই সমাজের কল্যাণ বয়ে আনে না; বরং তা বিভেদ, অস্থিরতা ও অনিশ্চয়তার জন্ম দেয়। একটি সুন্দর, শান্তিপূর্ণ ও মানবিক সমাজ গঠনে সহনশীলতা, পারস্পরিক শ্রদ্ধাবোধ, ন্যায়বিচার ও নৈতিক মূল্যবোধ চর্চার বিকল্প নেই।

তারা আরও বলেন, তরুণ সমাজই দেশের সবচেয়ে বড় শক্তি। এই শক্তিকে ইতিবাচক, সৃজনশীল ও মানবকল্যাণমূলক কাজে সম্পৃক্ত করতে পারলে সমাজ থেকে হিংসা-বিদ্বেষ দূর করা সম্ভব। ধর্মীয় মূল্যবোধ, সামাজিক দায়বদ্ধতা এবং আইনের প্রতি শ্রদ্ধাশীল মনোভাব গড়ে তুলতে পারলেই সহিংসতামুক্ত সমাজ প্রতিষ্ঠা করা যাবে।

বক্তারা সকল রাজনৈতিক ও সামাজিক মতপার্থক্য ভুলে ঐক্যবদ্ধভাবে রাজাপুর ইউনিয়নকে এগিয়ে নেওয়ার আহ্বান জানান।
আলোচনা সভা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

পড়ুন : ভোলার উন্নয়নে ঐক্য ও সম্প্রীতির সংগঠন ‘ আমরা ভোলাবাসী’র ইফতার মাহফিল অনুষ্ঠিত

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন