বিজ্ঞাপন

আজ পবিত্র জুমাতুল বিদা

আজ পবিত্র মাহে রমজানের শেষ শুক্রবার, জুমাতুল বিদা। মুসলিম উম্মাহর কাছে দিনটি অত্যন্ত মর্যাদাপূর্ণ ও তাৎপর্যপূর্ণ। এই দিনের মাধ্যমে বিদায় জানানো হয় রহমত, মাগফিরাত ও নাজাতে ভরপুর পবিত্র রমজান মাসকে।

বিজ্ঞাপন

প্রতিবছরের মতো এবারও ধর্মপ্রাণ মুসল্লিরা জুমার নামাজ আদায় শেষে মহান আল্লাহর দরবারে ক্ষমা, রহমত ও বরকত কামনায় দোয়া করবেন। ইসলামে শুক্রবার সপ্তাহের সেরা দিন হিসেবে বিবেচিত, আর রমজান মাসের জুমাগুলো বিশেষ ফজিলতময় হওয়ায় জুমাতুল বিদার গুরুত্ব আরও বেশি।

রমজানকে বিদায় জানানোর এই শেষ জুমা মুসলিম উম্মাহর জন্য গভীর তাৎপর্য বহন করে। ঢাকাসহ সারাদেশের মসজিদগুলোতে আজকের খুতবায় রমজানের ফজিলত, ইবাদতের গুরুত্ব ও নৈতিক শিক্ষার ওপর গুরুত্বারোপ করা হবে। বিশেষ করে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে অনুষ্ঠিত জুমার নামাজে থাকবে ব্যাপক মুসল্লির সমাগম।

নামাজ শেষে দেশ, জাতি ও সমগ্র মুসলিম উম্মাহর শান্তি, কল্যাণ ও ঐক্যের জন্য বিশেষ দোয়া ও মোনাজাত করা হবে।

জুমাতুল বিদা কেবল রমজানকে বিদায় জানানোর দিনই নয়, বরং এটি আত্মশুদ্ধি, তওবা ও ইবাদতের মাধ্যমে নতুন করে নিজেকে গড়ে তোলার অনুপ্রেরণার দিন। এই দিনে আল্লাহর দরবারে আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনার মাধ্যমে একজন মুসলমান আত্মিক প্রশান্তি অর্জন করতে পারে এবং নতুন উদ্দীপনায় ঈদুল ফিতরের আনন্দে অংশ নেওয়ার প্রস্তুতি গ্রহণ করে।

পড়ুন: বাসে বাড়তি ভাড়া নেয়ার অভিযোগে বিভিন্ন এলাকায় জরিমানা

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন