বিজ্ঞাপন

সরিষাবাড়ী উপজেলার ১৬টি গ্রামের মুসল্লিরা ঈদের নামাজ আদায় করেছেন

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে জামালপুরের সরিষাবাড়ী উপজেলার ১৬টি গ্রামের ধর্মপ্রাণ মুসল্লিরা ঈদুল ফিতর নামাজ আদায় করেছেন।

বিজ্ঞাপন

শুক্রবার সকালে সরিষাবাড়ী পৌরসভার বলারদিয়ার মধ্যপাড়া মাস্টার বাড়ী জামে মসজিদসহ মোট চারটি স্থানে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। এই আয়োজনে অংশ নেন উপজেলার বলারদিয়ার, মুলবাড়ী, সাতপোয়া, সাঞ্চারপাড়, পঞ্চপীর, পাখাডুবি, বনগ্রাম, বালিয়া, বাউসী, হোসনাবাদ, পাটাবুগা, পুটিয়ারপাড়, বগারপাড়, উচ্চগ্রাম, চর লোটাবর ও করগ্রামের প্রায় ২ শতাধিক মুসল্লি।

নারী ও পুরুষ একসঙ্গে অংশ নিয়ে ধর্মীয় আবেগ এবং উৎসবমুখর পরিবেশে ঈদের নামাজ আদায় করেন। বলারদিয়ার জামে মসজিদের খতিব মাওলানা আজিম উদ্দিন মাস্টার ঈদের নামাজে ইমামতি করেন।

নামাজে অংশ নেওয়া মুসল্লিরা জানান, সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যে ঈদুল আজহার ঘোষণা অনুযায়ী তারা ঈদ পালন করে থাকেন। তাদের মতে, ইসলাম একটি বিশ্বজনীন ধর্ম, তাই পবিত্র মক্কা শরিফে কোরবানির যে দিন নির্ধারিত হয়, সেটিকে অনুসরণ করাই যুক্তিযুক্ত।

এ প্রসঙ্গে ঈমাম আজিম উদ্দিন মাস্টার বলেন, আমরা রমজানের রোজা থেকে শুরু করে সকল ধর্মীয় আচার-অনুষ্ঠানে মধ্যপ্রাচ্যের সময়সূচি অনুসরণ করে থাকি। ঈদুল আজহার ক্ষেত্রেও তার ব্যতিক্রম নয়। সৌদি আরবের সময়ের সঙ্গে বাংলাদেশের সময়ের পার্থক্য মাত্র কয়েক ঘণ্টা, তাই আমরা দিনপূর্বেই ঈদ উদযাপন করি। শতাধিক নারী-পুরুষ ঈদের জামাত আদায় করেন।

পড়ুন- পদ্মা ও যমুনা সেতুতে টোল আদায়ের রেকর্ড

দেখুন- সৌদির সঙ্গে মিল রেখে পিরোজপুরে কয়েক গ্রামে ঈদ উদযাপন 

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন